IND vs AFG: ফুটবলপ্রেমীদের সুখবর দিল ফেডারেশন, কখন-কীভাবে দেখবেন ভারত-আফগানিস্তান ম্যাচ?
বৃহস্পতিবার রাতে মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ইতিমধ্যেই সৌদি আরবের আভাতে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলেছে ভারতীয় দলের। প্রথমটি ভারতের অ্যাওয়ে ম্যাচ, যা হবে সৌদি আরবের আভায়, ভারতীয় সময় শুক্রবার, মধ্যরাত ১২.৩০-এ। এই ম্যাচের আগে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সৌদি আরবে খেলা হলেও এই ম্যাচ টিভির পর্দাতেও দেখতে পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
প্রাথমিকভাবে ঠিক হয়েছিল আফগানিস্তান বনাম ভারত ম্যাচ লাইভস্ট্রিম হবে শুধুমাত্র ফ্যানকোড অ্যাপে। ফলে টিভিতে ম্যাচ দেখার সুযোগ ছিল না ভারতীয় দর্শকদের। বুধবার ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ রাত ১২.৩০ মিনিট থেকে ডিডি স্পোর্টস চ্যানেলে সুনীলদের খেলা দেখতে পাবেন ভারতীয় দর্শকরাও।

প্রথমবার ভারতের সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এসেছে।আপাতত আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ও হোম ম্যাচ খেলবে ভারত। ২৬ মার্চ গুয়াহাটিতে ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ স্টিমাচের দলের। বর্তমানে গ্রুপ এতে তৃতীয় স্থানে আছে ভারত। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে কাতার।এর আগে নভেম্বরে দুটি ম্যাচ খেল ভারত।
প্রথম ম্যাচে কুয়েতে গিয়ে তাদের ১-০-য় হারিয়ে আসে ইগর স্টিমাচের দল।কিন্তু কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩-এ হেরে যায়। এ বার আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচেই ভাল করার লক্ষ্য নিয়ে নামবে ভারতীয় দল।
এই ম্যাচে ডিফেন্স নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে কোচ ইগর স্টিমাচকে। কারণ চোটের জন্য গোটা মরশুম থেকেই ছিচকে গিয়েছেন সন্দেশ জিঙ্ঘান। সাফ কাপের পর আবার জাতীয় দলে ফিরেছেন আনোয়ার আলি। চোটের কারণে মরশুমের একটা বড় সময় ধরে মাঠের বাইরে ছিলেন মোহনবাগান এসজির ডিফেন্ডার। ফলে তাঁকেই কোচ সেন্ট্রাল ডিফেন্সে খেলাতে পারেন।
এখনও পর্যন্ত দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ৫ বার, আফগানিস্তান ১ বার, ড্র হয়েছে চার ম্যাচ। ২০২২ সালে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications