গ্রেফতার করা হোক আয়োজকদের, পুলিশি ব্যর্থতা নিয়ে সরব হয়ে সরকারকে নির্দেশ রাজ্যপালের
সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানের অব্যবস্থাপনাকে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য 'অন্ধকার দিন' আখ্যা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সেই সঙ্গে আয়োজকদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনার জন্য তিনি আয়োজকদের সঙ্গে পুলিশের ব্যর্থতাকেও দায়ী করেন। পুলিশের ব্যর্থতাতেই সরকার, জনগণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে পড়তে হলো বলে অভিমত রাজ্যপালের।

সিভি আনন্দ বোস বলেন, "পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই দিনটিকে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের কাছে একটি অন্ধকার দিন বলা যেতে পারে।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেসির সঙ্গে নির্ধারিত সাক্ষাতে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথ থেকেই তাঁকে ফিরতে হয়। এতে রাজ্যপাল স্তম্ভিত বলে লোক ভবন সূত্রের খবর।
একজন আধিকারিক রাজ্যপালকে উদ্ধৃত করে বলেন, "মুখ্যমন্ত্রীকে মাঝপথ থেকে ফিরে আসতে হলে, সেটি গুরুতর বিষয়। অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে।" রাজ্যপাল টিকিট ক্রেতাদের অর্থ ফেরত, স্টেডিয়ামের ক্ষতির জন্য আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং গাফিলতির জন্য কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন।
ভবিষ্যতে এমন বড় সমাবেশের জন্য একটি সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOP) চালু করার কথাও তিনি উল্লেখ করেন। এ ছাড়া রাজ্যপাল আয়োজকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনারও নির্দেশ দিয়েছেন এবং 'মেসিকে একটি পণ্য' কারা বানাল, তা খতিয়ে দেখতে বলেছেন।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications