Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cristiano Ronaldo: মেসির নাম শুনেই অশ্লী‌ল অঙ্গভঙ্গি, কড়া শাস্তি পেতে পারেন রোনাল্ডো

এক লিগে খেলা অনেক দিন আগেই বন্ধ হয়েছে। এমনকি গত বছর থেকে ভিন্ন মহাদেশে খেলছেন মেসি-রোনাল্ডো। কিন্তু তাদের মধ্যে তী্র প্রতিযোগিতার রেশ যেন কিছুতেই কমছে না। ইদানিং মেসির নাম শুনলেই মেজাজ বিগড়ে যাচ্ছে সিআরসেভেনর। খারাপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই নিয়ে এবার বিপাকে পড়তে পারেন আল নাসের তারকা।

আসলে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে আল নাসের জেতার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে মেসির নামে ধ্বনি তোলেন মরু দেশের সমর্থকরা। এতেই রেগে যান পর্তুগিজ তারকা। প্রচন্ড অশ্লীল অঙ্গভঙ্গি করেন। যার ফলে এ বার বিপাকে সিআর সেভেন। অশ্লীল অঙ্গভঙ্গি করার জেরে এ বার শাস্তির মুখে পড়তে চলেছেন রোনাল্ডো। এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে চলেছে সৌদি ফুটবল ফেডারেশন।

Cristiano Ronaldo

খেলা শেষ হওয়ার পর, আল শাদাব জনতা রোনাল্ডোকে ঘিরে "মেসি, মেসি" বলে স্লোগান দিতে থাকে, পুরো গ্যালারি থেকেই সেই চিৎকার ভেসে আসছিল৷ আর এরপরেই যার জন্য পর্তুগিজ তারকা প্রথমে তাঁর কানে হাত দেন এরপর যেভাবে অশ্লীল অঙ্গ ভঙ্গি করেন রোনাল্ডো, তা কখনই শোভনীয় নয়। এতেই বেজায় চটেছে সৌদি ফুটবল ফেডারেশন। যতই রোনাল্ডো তারকা হোন, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

সৌদি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি তবে সেই দেশের প্রথম সারির মিডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোনাল্ডোর বিরুদ্ধে তদন্ত শুরু করছে সৌদি ফুটবল ফেডারেশন। কোন পরিপ্রেক্ষিতে এমন আচরণ করলেন তা জানা হবে। তারপরই তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্ট অনুসারে, দুই ম্যাচ নির্বাসিত হতে পারেন রোনাল্ডো বা তাঁকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে।
রোনাল্ডোর খেলা দেখতে মাঠে আসেন প্রচুর মেসি ভক্তও। সাম্প্রতিক কালে প্রায়শই দেখা যাচ্ছে রোনাল্ডোকে দেখলেই গ্যালারি থেকে মেসির নামে জয়ধ্বনি উঠছে। রোনাল্ডোকে চটিয়ে দিতেই যে এই কাণ্ড করছেন মেসি ভক্তরা, তা সহজেই অনুমেয়।


এই ধরনের ঘটনা ঘটেছিল রিয়াদ সিজন কাপের ফাইনাল। চলতি মাসের শুরুতেই রিয়াদের কিংডম এরিনায় শিরোপা নির্ধারণকারী খেলায় মুখোমুখি হয়েছিল আল-হিলাল ও আল-নাসের । আল-হিলাল ২-০ গোলে জিতে চ্য়াম্পিয়ন হয়। সেই ম্য়াচে মাঠে মেসির নামে স্লোগান তুলেছিলেন একদল সমর্থক।

উল্লেখ্য, সৌদি প্রো লিগে আল শাবাবকে ৩-২ গোলে হারায় আল নাসের। ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনাল্ডো। সেই সঙ্গে ক্লাব ফুটবলে নিজের ৭৫০তম গোল করার নজিরও গড়েন সি আর সেভেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+