Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Brazil: ফিফার কড়া শাস্তির মুখে ব্রাজিল, অনিশ্চিত নেইমারদের কোপা-বিশ্বকাপে অংশগ্রহণ!

ফিফার কড়া শাস্তির মুখে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নির্বাসিত করতে পারে ফিফা। চমকে দেওয়ার মতো হলেও এটাই বাস্তব। ব্রাজিল ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করতে পারে বিশ্ব ফুটবলে নিয়ামক সংস্থা। ফিফা শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিলে ২০২৪ সালের কোপা আমেরিকা এমনকি ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়বে নেইমারদের।

ব্রাজিল‌ ফুটবল ফেডারেশনে বিগত কয়েক বছৱ ধরেই ডামাডোল চলছে। ফলে জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ফুটবল সংস্থায় সরকার, আদালত বা তৃতীয় পক্ষের যে কোনও রকমের হস্তক্ষেপ ফিফা এক দমই বরদাস্ত করে না। কোনও রকমের সমস্যা হলে ফুটবল সংস্থাকেই আভ্যন্তরীনভাবে সেই সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ফিফা। কিন্তু সম্প্রতি ব্রাজিল ফুটবল প্রশাসনিক বিষয়ে সেই দেশের আদালত হস্তক্ষেপ করেছে।

Brazil

গত বছর ব্রাজিল ফুটবল সংস্থায় নির্বাচনে বেনিয়মের অভিযোগে রদ্রিগেজ় ও তাঁর কমিটির বাকিদের সরিয়ে দেয় রিয়ো ডি জেনেইরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রদ্রিগেজ়। কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে। এই পরিস্থিতি ফিফার পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ফিফার পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত করতে হবে। যদি তেমনটা না হয় তা হলে বড় প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হতে পারে ব্রাজিলকে। কারণ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফিফার নির্বাসনের মুখে পড়বে।

ফিফার চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'ফিফা এবং কনমেবল কঠোরভাবে জানাচ্ছে নির্বাচন না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত ব্রাজিল ফুটবল ফেডারেশন নিতে পারবে না। দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি বেছে নিতে হবে। এই নিয়ম ভঙ্গ হলে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে বহিষ্কার করা হতে পারে।' প্রবল সংকটে পেলে-নেইমার-গ্যারিঞ্চা দেশ।

২০২১ সালে অন্তর্বতীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এডনাল্ডো রড্রিগেজ। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে তিনি স্থায়ীভাবে সভাপতি পদে বহাল হন। নিয়ম অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল।যদিও ব্রাজিলের রিও ডি জেনিরোর আদালত অনিয়মের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে।

এরআগে একই কারণে ভারতকে সাময়িক নির্বাসিত করেছি‌ল ফিফা। এবার বড় শাস্তির খাঁড়া ঝুলছে ব্রাজিল ফুটবলের উপরেও। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ জয় অধরাই রয়েছে ব্রাজি‌লের। এই পরিস্থিতিতে মাঠের বাইরেও এবার সমস্যার মুখে পড়ল ব্রাজিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+