Pritam Kotal: দলবদলের বাজারে বড় চমক! মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম ইস্টবেঙ্গলে?
প্রীতম কোটাল মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত। এখনও বহু সবুজ মেরুন সমর্থকদের কাছে তিনি 'অধিনায়ক'। সেই প্রীতম এবার কেরালা ব্লাস্টার্সকে বিদায় জানাতে পারেন। কেরল থেকে ফিরতে পারেন প্রিয় কলকাতাতেই। তবে কলকাতায় ফিরলেও প্রীতমের গায়ে দেখা যাবে না সবুজ মেরুন জার্সি। বরং খানিকটা চমকে দেওয়ার মতো হলেও আগামী মরশুমে লাল হলুদ জার্সিতে দেখা যাবে উত্তরপাড়ার বঙ্গ সন্তানকে।
ট্রান্সফার মার্কেটে একটা খবর রবিবার দাবানলের মতোই ছড়িয়ে পড়েছে। একদা মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটাল যোদ গিতে পারেন চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ক্লাবে। ট্রান্সফার মার্কেটের খবর অনুসারে প্রীতমের সঙ্গে কথা বার্তা অনেক দূর এগিয়েছে ইস্টবেঙ্গলের দল গঠনের দায়িত্বে থাকা কর্তাদের।

আসলে চলতি মরশুমে প্রতিপক্ষের বিরুদ্ধে ২৭টা গোল করলেও ইস্টবেঙ্গলকে হজম করতে হয়েছে ২২ ম্যাচে ২৯ গোল, ফলে বারবার ইস্টবেঙ্গলের রক্ষণের দুর্বলতা প্রকাশ্যে চলে এসেছে । ফলে বিদেশি ডিফেন্ডারদের পাশাপাশি ভালো মানের ভারতীয় ডিফেন্ডার লাগবে কার্লেস কুয়াদ্রাতের।
মোহনবাগান এসজি ছেড়ে কেলারা ব্লাস্টার্স গিয়েছিলেন এক প্রকার অভিমানী হয়ে। প্রীতম ক্লাবকে বিদায় জানিয়েছিলেন নাকি ক্লাব প্রীতমকে বিদায় জানিয়েছিল সে ব্যাপারে প্রশ্ন রয়েই গিয়েছিল।প্রীতম কোটাল প্রথম থেকেই মোহনবাগান এসজিতেই থাকতে চেয়েছিলেন। কিন্তু দলের সিদ্ধান্তে তাঁকে ছাড়তে হয় মোহনবাগান এসজি। তবে তাঁর কেরালা ব্লাস্টার্সে যাওয়াটা ছিল অন্যতম হাই প্রোফাইল ট্রান্সফার। গত মরশুমে কেরলের সঙ্গে ১+১ চুক্তি করেছিলেন প্রীতম। অর্থাৎ এক বছর খেলার পর আরেক বছর চুক্তি বাড়ানোর বিকল্প রয়েছে নির্ভরযোগ্য ওই ডিফেন্ডারের কাছে।
মোহনবাগানের হয়ে আই লিগ, ফেড কাপ জিতেছেন।আইএসএলের শুরু থেকে প্রীতম কোটাল রয়েছেন। তিনি তিনবার আইএসএল জেতেন। এরমধ্যে দু'বার তিনি জেতেন এটিকের -র হয়ে আর একবার তিনি জেতেন এটিকে মোহনবাগানের হয়ে। আইএসএল জয়ী অধিনায়কও প্রীতম।
ইস্টবেঙ্গল ইতিমধ্যেই আরেক প্রাক্তন মোহনবাগানি দেবজিত মজুমদারকে সই করানোর ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে। ফলে আগামী মরশুমে উত্তরপাড়ার দুই বঙ্গ সন্তাকে একসঙ্গে লাল হলুদে খেলতে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। তবে ডিল ডান না হওয়া পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত নয়।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications