Premier League: আর্সেনাল ম্যাচ ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটি, রোনাল্ডোকে ছুঁলেন হালান্ড
Premier League: প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিল ম্যানচেস্টার সিটি। আর্সেনালের বিরুদ্ধে ইনজুরি টাইমের গোলে রুদ্ধশ্বাস ড্রয়ের সৌজন্যে।
যদিও ম্যান সিটিকে উদ্বেগে রাখবে প্রথমার্ধে রদ্রির চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন আর্লিং হালান্ড।
ম্যাচের ৯ মিনিটে হালান্ডের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। ২২ মিনিটে রিকার্ডো কালাফিওরির গোলে সমতা ফেরায় আর্সেনাল। প্রথমার্ধের ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মাগালেসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। যদিও এর কিছু পরে লাল কার্ড দেখেন আর্সেনালের লিয়ান্দ্রো ট্রসার্ড।
ফলে দ্বিতীয়ার্ধের পুরোটাই ১০ জনে খেলতে হয় আর্সেনালকে। তাতেই যখন তাদের তিন পয়েন্ট সুনিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে তখনই সমতা ফেরায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ৮ মিনিটের মাথায় জন স্টোনসের গোলে ২-২ করে ফেলে তারা।
এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ম্যানচেস্টার সিটি। ৫ ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে দুই ও তিনে যথাক্রমে লিভারপুল ও অ্যাস্টন ভিলা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে তারাই যেত পয়েন্ট তালিকার শীর্ষে।
ইউরোপীয় ক্লাবের হয়ে দ্রুততম শততম গোল করার যে রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে ছিল সেই একাধিপত্যে এদিন ভাগ বসালেন হালান্ড। সিটির হয়ে ১০৫তম ম্যাচে তিনি শততম গোলটি করলেন। ২০১১ সালে রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫তম ম্যাচেই ওই ক্লাবের হয়ে শততম গোলটি করেছিলেন। চলতি বছর ম্যান সিটির অষ্টাদশ প্লেয়ার হিসেবে শততম গোল করেন কেভিন দে ব্রুইন। ক্লাবের হয়ে ৩৭২তম ম্যাচে।
এদিনই চলতি লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রদ্রি। ম্যাচের প্রথমার্ধেই কাই হাভের্ৎজের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট রান। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। মাতেও কোভাসিচকে নামানো হয় তাঁর পরিবর্ত হিসেবে। ইউরো খেলার সময় চোট পেয়ে ম্যান সিটির হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি রদ্রি। রদ্রি এবার ব্যালন ডি'অর খেতাব দখলের দৌড়ে রয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications