Manchester United: নতুন কোচের নাম ঘোষণা করল রেড ডেভিলস, ২০২৫ পর্যন্ত করা হল চুক্তি

Manchester United: নতুন কোচের নাম ঘোষণা করল ম্যানচেস্টার ইউনাইটেড, ২০২৫ পর্যন্ত করা হল চুক্তি

নতুন স্থায়ী কোচের নাম ঘোষণা করল ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের হট সিটে এ বার দেখা যাবে অ্যাজাক্সের কোচ এরিক টেন হাগকে। বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে।

Manchester United: নতুন কোচের নাম ঘোষণা করল রেড ডেভিলস, ২০২৫ পর্যন্ত করা হল চুক্তি

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসান দায়িত্ব ছাড়ার পর পঞ্চম স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নিয়েল এরিক। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ম্যানচেস্টার ইউনাইটেড অত্যন্ত খুশির সঙ্গের সঙ্গে এরিক টেন হাগের প্রথম দলের ম্যানেজার হিসেবে নিযুক্ত হওয়ার কথা ঘোষণা করছে। এই মরসুমের শেষ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছে। ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে।"

স্যার অ্যালেক্স ফার্গুসানের পর পঞ্চম স্থানীয় কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এরিক। ২০১৩ সালে দায়িত্ব ছাড়েন ফার্গুসান। তাঁর পরবর্তী সময়ে স্থায়ী কোচ হিসেবে ম্যানচেস্টারে এসেছেন ডেভিড মোয়েস, লুইস ভান গাল, হোসে মোরিনহো এবং ওলে গার্নার সোলজার।

গত বছর নভেম্বরে সোলজারের সঙ্গে চুক্তি বিচ্ছেদ করে ইউনাইটেড। তার পর থেকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে রেড ডেভইলসদের দায়িত্ব সামলাচ্ছিলেন রাফ র্যাগনিক।

Manchester United: নতুন কোচের নাম ঘোষণা করল রেড ডেভিলস, ২০২৫ পর্যন্ত করা হল চুক্তি

৫২ বছর বয়সী এরিক ২০১৭-১৮ মরসুমে অ্যাজাক্সের ম্যানেজার হিসেবে নিযুক্ত হন। তাঁর প্রশিক্ষণে ২০১৯ এবং ২০২১ মরসুমে ডাচ লিগ খেতাব জেতে অ্যাজাক্স। ২০১৯ সালে তাঁর তত্ত্বাবধানেই অ্যাজেক্স চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছেছিল। ক্লাবের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পেয়ে ডাচ কোচ বলেছেন, "ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে নিযুক্ত হতে পারাটা বিরাট সম্মানের এবং আমার আগামী চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ছটফট করছি। এই মহান ক্লাবের ইতিহাস সম্পর্কে আমি ওয়াকিবহাল এবং সমর্থকদের আবেগ সম্পর্কে ভালমতো পরিচিত। আমি বদ্ধপরিকর এমন একটা তৈরি করব যারা সাফল্য দিতে পারবে, যেই সাফল্য এই ক্লাবের প্রাপ্য।"

পাশাপাশি দীর্ঘ দিন অ্যাজেক্সে কাটানোর পর সেখানকার সমর্থক এবং সেই ক্লাবকে ছেড়ে আসা কঠিন মেনে নিয়েছেন তিনি। তাঁর কথায়, "অসাধরণ কিছু বছর কাটানোর পর অ্যাজাক্সকে ছেড়ে আসাটা কঠিন এবং আমি আমাদের সমর্থকদের আশ্বস্ত করতে চাই ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে আমার সম্পূর্ণ ফোকাস এবং লক্ষ্য থাকবে সাফল্যের সঙ্গে এই মরসুম শেষ করা।" ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের টেবলে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যান ইউ। শেষ ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ০-৪ গোলে পরাস্ত হয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+