Cristiano Ronaldo: ফাইভ স্টার পর্তুগাল, বাইসাইকেল কিকে দুরন্ত গোল রোনাল্ডোর, দেখুন ভিডিও

৩৯ বছর বয়সেও রোনাল্ডো ম্যাজিক অব্যাহত। বয়স তাঁর যত বাড়ছে ততই যেন বাড়ছে গোলের খিদেও। শুক্রবার রাতে নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডকে পাঁচ বলে হারালো পর্তুগাল। ম্যাচের ফল ৫-১। পর্তুগালের ফাইভ স্টারে রোনাল্ডো ২।

পর্তুগিজদের পাঁচ গোলের মধ্যে চর্চার একটি গোলই। সেটি হল রোনাল্ডোর দ্বিতীয় গোল। বাইসাইকেল কিকে দুরন্ত গোল করে ফের একবার দর্শকদের মন জিতে নিলেন পর্তুগিজ মহাতারকা। সেইসঙ্গে এখনও যেন বুঝিয়ে দিলেন বয়স একটা সংখ্যা মাত্রই। তাঁর অবসর নিয়ে অনেক জল্পনা কল্পনা চলে, কিন্তু যেদিন ছন্দে থাকেন সেদিন যে বিপক্ষে ত্রাস হয়ে উঠতে পারেন তা ফের একবার বুঝিয়ে দিলেন রোনাল্ডো।

Cristiano Ronaldo

এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে হল গোলের বন্যা। ছটি গোল হল দ্বিতীয়ার্ধে। পর্তুগালের পাঁচ গোলের মধ্যে দুটি করলেন রোনাল্ডো। যদিও পর্তুগালের গোলের সূচনা করেন রাফায়েল। ৫৯ মিনিটে তাঁর করা গোলেই এগিয়ে যায় পর্তুগিজরা। এরপর ৭২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন সিআরসেভেন।

এরপর গোল সংখ্যা বাড়লেন ব্রুনো ফার্নান্দেস এবং পেদ্রো নেটো। তবে ৮৭ মিনিটে সবথেকে দর্শনীয় গোলটা করলেন রোনাল্ডো নিজে। শরীরকে শূন্যে তুলে দিয়ে বাইসাইকেল কিকে গোল করলেন সিআরসেভেন। ডান প্রান্ত থেকে উড়ে আসে বল দ্বিতীয় পোস্টে অপেক্ষারত রোনাল্ডোর থেকে বলটি সামান্য পিছনে ছিল। ফলে হেড দেওয়া সম্ভব ছিল না। কিন্তু ৩৯ -র রোনাল্ডো এমন বাইসাইকেল কিকে গোল করে দেবেন তা ভাবতে পারেননি পোল্যান্ডের ডিফেন্ডাররা।

সেই সঙ্গে ফাইভ স্টারের কোটা পূর্ণ করেন আল নাসের তারকা। এরপর অবশ্য একটি গোল করে পোল্যান্ড কিন্তু তাতে পর্তুগালের জয়ের কোনও সমস্যা হয়ে দাঁড়ায়নি।

রোনাল্ডোর কেরিয়ার এটা ১৩২ তম জয়। আন্তর্জাতিক ফুটবলে একজন ফুটবলারের সবথেকে বেশি জয় পাওয়ার নজির গড়লেন রোনাল্ডো। এর আগে স্পেনের র্যা মোস ১৩১ টি ম্যাচ জিতেছিলেন। পোল্যান্ড ম্যাচে জোড়া গোলের সুবাদে রোনাল্ডোর গোল সংখ্যা হল ৯১০। এই জয়ের ফলে পর্তুগালের নেশনস লিগের ফাইনালে ওঠাও নিশ্চিত হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+