স্থানীয় ম্যাচ চলাকালীন কেরলের ওয়ান্ডুরে অস্থায়ী গ্যালারি ভেঙে আহত শতাধিক

স্থানীয় ম্যাচ চলাকালীন কেরলের ওয়ান্ডুরে অস্থায়ী গ্যালারি ভেঙে আহত অসংখ্য

অস্থায়ী গ্যালারি ভেঙে পড়ে কেরলের মালাপ্পুরামে আহত হলেন অসংখ্য ফুটবলপ্রেমী। দুর্ঘটনাটি শনিবার রাত্রে ঘটেছে। একটি সেভেন সাইড ফুটবল ম্যাচ চলাকালীন বাঁশের তৈরি এক অস্থায়ী গ্যালারি ভেঙে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর সামনে আসেনি।

স্থানীয় ম্যাচ চলাকালীন কেরলের ওয়ান্ডুরে অস্থায়ী গ্যালারি ভেঙে আহত অসংখ্য
দুর্ঘটনাটি কালিকাভু-ওয়ান্ডুর রোডে পাশে অবস্থিত পোংগোডু ফুটবল মাঠে ঘটেছে। খেলা দেখতে এসে অস্থায়ী গ্যালারি ভেহে গুরুতর আহত হওয়া ফুটবলপ্রেমীদের নিয়ে যাওয়া হয়েছে ওয়ান্ডুরের আশে পাশে বিভিন্ন হাসপাতালে। তিন জনকে ভর্তি করা হয়েছে মাঞ্জেরির সরকারী মেডিক্যাল কলেজে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে এক হাজারের বেশি মানুষ ওই গ্যালারি উপস্থিত ছিলেন যখন এই দুর্ঘটনাটি ঘটেছিল। রাত সাড়ে ন'টা নাগাদ হঠাৎই মড়মড় আওয়াজে সকলকে অবাক করে সামনের দিকে ভেঙে পড়ে যায় গোটা গ্যালারি। মাঠের মধ্যে ম্যাচ চলছিল সেই সময়ে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ এবং তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

স্থানীয়রা জানিয়েছেন বিগত দুই দিন ব্যাপক বৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। তাঁদের অনুমান বাদাম গাছের লবন এবং বাঁশ দিয়ে তৈরি হওয়া এই অস্থায়ী গ্যালারির ক্ষমতা হ্রাস পায় লাগাতার বৃষ্টিতে ভেজার কারণে। জানা গিয়েছে একশোর বেশি মানুষ এবং একাধিক শিশু গ্যালারি ভেঙে পড়ে আহত হয়েছেন। অনেকের হাত-পা ভেঙেছে। তবে, এই দুর্ঘটনায় কারোর প্রাণহানি ঘটেনি, এমনকী কারোর অবস্থা খুব গুরুতর নয়।

গত কালই খেপের মাঠে প্রাণ হারিয়েছেন বাংলার প্রতিভাবান ফুটবলার দেবজ্যোতি ঘোষ। কলকাতা লিগে রেলওয়ে এফসি'র হয়ে নজরকাড়া পারফর্ম করা দেবজ্যোতির আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপানোর কথা ছিল। কিন্তু ম্যাচে ৫৫ মিনিট খেপের মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের পাঞ্চ বুকে লাগলে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। ধুবুলিয়া হাসপাতালের রেফারেন্সে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+