Mohun Bagan Super Giant: পুরো দমে অনুশীলন শুরু কামিংসদের, দলে যোগ দিলেন তারকা ফুটবলার
অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলি থেকে শুরু করে বিদেশি ফুটবলার জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা আগেই যোগ দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিলেন ভারতীয় দলের আরও এক তারকা ফুটবলার সাহাল সামাদ।
দলবদলের বাজারে সামাদকে প্রথম থেকেই টার্গেট করেছিল সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু কেরল তাদের দলের সেরা ফুটবলারকে ছাড়তে একাধিক শর্ত চাপায়।শেষ পর্যন্ত বিপুল অঙ্কের ট্রান্সফার ফি ছাড়াও সোয়াব ডিলে প্রীতম কোটালকে কেরল পাঠাতে হয় মোহনবাগানকে।

চুক্তি পাকা হওয়ার পর বৃহস্পতিবার ভোরবেলা কলকাতা আসেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তাঁর হাতে সবুজ মেরুন জার্সি তুলে দেন।
গত মঙ্গলবার ক্লাবের ফুটবল দলের আনুষ্ঠানিক জার্সি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশী ফুটবলার তথা অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংস। পাশাপাশি ভারতীয়দের মধ্যে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ থাপা। এই অনুষ্ঠানে পাশাপাশি ও বুধবার কলকাতা লিগের ম্যাচের বিরতিতে নতুন ফুটবলারদের দর্শকদের সামনে নিয়ে আসেন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় ফুটবলের প্রথমবার ফুটবলারদের ক্লাবের সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেয় মোহনবাগান। এই দুটি অনুষ্ঠানে দেখা যায়নি সামাদকে। তবে কবে আসবেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার সেটা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাগানে যোগ দিলেন সামাদ।
পাশাপাশি বৃহস্পতিবার থেকেই বল পায়ে অনুশীলন শুরু করে দিলেন মোহনবাগান ফুটবলাররা, প্রথম কয়েকদিন ফিজিক্যাল ট্রেনিং হওয়ার পর বৃহস্পতিবার থেকে বল নিয়ে অনুশীলন করান কোচ জুয়ান ফেরান্দো। জেসন কামিংস, হুগো হুমোসরা বল পায়ে পুরো দমে অনুশীলন করেন। দুয়ারে কড়া নাড়ছে ডুরান্ড। এই টুর্নামেন্টে যুব দল খেলানো হলেও ফেরান্দোর পরিকল্পনা সিনিয়র দলের কয়েকজনকে দেখে দেওয়ার।
First impressions on the ball ft. @Jasoncummings35 💪💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/hpxIVxQ5mP
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 27, 2023
ফুটবলারদের দ্রুত ম্যাচ ফিট করে তোলাই লক্ষ্য স্প্যানিশ কোচের। কারণ এএফসি কাপের প্রথম ম্যাচের একমাসও সময় বাকি নেই।












Click it and Unblock the Notifications