Mohun Bagan Super Giant: হাবাসের আগমনে বদলালো পরিস্থিতি, প্রীতমকে নিয়ে কী সিদ্ধান্ত নিল মোহনবাগান?

কলকাতা লিগের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগানের যুব দল। সিনিয়ার দল প্রস্তুতি শুরু করতে পারে ১৫ জুলাই। দল গঠনের পর্ব জোর কদমেই চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের। সরকারিভাবে কোনও নাম বা তালিকা প্রকাশ করা না হলেও অনেক ফুটবলারকেই ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে সবুজ মেরুন। এরমধ্যে জেমন কামিন্স-অনিরুদ্ধ থাপার মতোর তারকা ফুটবলাররাও রয়েছেন।

দলবদলের বাজারে সবুজ মেরুনের আইএসএল জয়ী অধিনায়ক প্রীতম কোটালকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। রক্ষণকে শক্তিশালী করতে কেরালা ব্লাস্টার্সের ২২ বছরের সেন্টার ব্যাক হরমিপাম রুইভাকে দলে নিতে চেয়েছিল মোহনবাগা‌ন। কেরালা ব্লাস্টার্সের কাছে ভালো আর্থিক প্রস্তাব রাখা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের তরফে।

প্রীতম

সাইয়ের একাডেমি থেকে উত্থান হরমিপামের। সাই থেকে মিনার্ভা পাঞ্জাবের যুব দলে যোগ দিয়ে দলের অন্যতম সেরা অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২১ সালে কেরল ব্লাস্টার্সে যোগ দেন হরমিপাম।
কেরালা ব্লাস্টার্সের তরফে ট্রান্সফার ফি তো বটেই সেই সঙ্গে সোয়াপ ডিল চাওয়া হয়েছিল, কেরালার তরফে প্রস্তাব রাখা হয়েছিল হরমিপামকে পেতে হলে ট্রান্সফার ফির সঙ্গে প্রীতম কোটালকে ছাড়তে হবে।

ফলে আইএসএল জয়ী অধিনায়কের দল ছাড়া নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল জল্পনা। প্রীতম বাগান রক্ষণের স্তম্ভ। ফলে উত্তরপাড়ার বঙ্গ সন্তানের দল ছাড়া নিয়ে ক্রমেই বাড়তে থাকে জল্পনা কল্পনা।

প্রীতম

কিন্তু সবুজ মেরুন সূত্রের খবর, গত কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই বদলেছে। ঘরের ছেলেকে ছাড়ছে না মোহনবাগান। আগামী মরসুমেও সবুজ মেরুন জার্সিতেই দেখা যাবে ভারতীয় দলের তারকাকে। পরিস্থিতির বদল হতে শুরু করে হাবাস টিডি হিসাবে যুক্ত হওয়ার পরই। স্প্যানিশ বসের অত্যন্ত প্রিয় পাত্র প্রীতম। ফলে তাঁকে ছাড়তে কোনওভাবেই রাজি ছিলেন হাবাস। এই মুহূর্তে বাঙালি ফুটবলারদের মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র প্রীতম।

এদিকে কলকাতা লিগে কিয়ান নাসিরির খেলা নিয়ে অনিশ্চয়তা। এবারের কলকাতা লিগ ও ডুরান্ডে যুব দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন। সিনিয়র দল থেকে কিয়ানের খেলার কথা ছিল। কিন্তু শোনা যাচ্ছে নাকে অস্ত্রোপচার হয়েছে জামশেদ নাসিরি পুত্রের। ফলে তাঁকে লিগে খেলিয়ে খুব একটা ঝুঁকি নিতে চাইছে না বাগান থিঙ্ক ট্যাঙ্ক।

প্রীতম

২৫ জুন থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। তবে মোহনবাগানের প্রথম খেলা হতে পারে জু‌লাই মাসের শুরুতেই। প্রতিদিন যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডে চলছে অনুশীলন। কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে প্রস্তুতি সারছেন সবুজ মেরুন ফুটবলাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+