Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohun Bagan Super Giant: প্রকাশ্যে নতুন মরসুমের জার্সি, ডার্বি প্রসঙ্গে কী জানালেন জেসন কামিন্স?

জল্পনার অবসান। অবশেষে প্রকাশ্যে এল মোহনবাগান সুপার জায়ান্ট দলের জার্সি। মোহনবাগান ফুটবল দলের নতুন নামকরণ হওয়ার পর থেকেই জার্সি নিয়ে আগ্রহ তৈরি হয় সমর্থকদের মধ্যে। অবশেষে শ্রাবণের বৃষ্টিভেজা দুপুরেই যাবতীয় জল্পনার অবসান। উন্মোচিত হল মোহনবাগান সুপার জায়ান্ট দলের জার্সি।

মঙ্গলবার বিনিয়োগকারী সংস্থার অফিসের নতুন জার্সি প্রকাশের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। পাশাপাশি উপস্থিত ছিলেন দলের দুই ফুটবলার জেসন কামিন্স এবং অনিরুদ্ধ থাপা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই নতুন মরসুমের জার্সি প্রকাশ করল মোহনবাগান।

এমবি

জার্সি প্রকাশ করে‌ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'সমর্থকরাই এই জার্সির নকশা করেছেন। ৫০০০ জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে।'

শনিবার রাতে কলকাতায় এলেও দলের সেরা তারকা জেসন কামিন্সকে মঙ্গলবারই প্রকাশ্যে আনা হল। সদ্য বিশ্বকাপে খেলা অজি স্ট্রাইকারকে সই করিয়ে তাক লাগিয়ে দিয়েছে সবুজ মেরুন। তবে কলকাতায় আসার আগে ভারতীয় ফুটবল নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করে এসেছে কামিন্স, তা প্রথম দিনেই বুঝিয়ে দিলেন।

সাংবাদিক সম্মলনে ডার্বির প্রসঙ্গে উঠলে অজি তারকা জানিয়ে দিলেন, 'একজন স্ট্রাইকার হিসাবে সব ম্যাচে গোল করাই আমার লক্ষ্য, সেটা ডার্বি হোক বা অন্য ম্যাচ। আমি শুনেছি এখানকার ডার্বির কথা। আমি বড় ম্যাচ খেলতে মুখিয়ে আছি। সমর্থকদের আবেগ জড়িয়ে থাকে এই ম্যাচের সঙ্গে।'


রবিবার থেকে অনুশীলন শুরু করেছে ফেরান্দোর দল। দুয়ারে কড়া নাড়ছে ডুরান্ড কাপ। তার উপর এএফসি কাপের প্রথম ম্যাচের আগে ১ মাসও সময় নেই। আগামী ১২ অগাস্ট ডুরান্ডের ডার্বি, চারদিন পরই এএফসি কাপের ম্যাচ। বড় ম্যাচে কী সিনিয়র ফুটবলারদের খেলাবে সবুজ মেরুন?

এমবি

এই প্রসঙ্গে জার্সি উন্মোচনের মঞ্চ থেকেই মুখ খুললেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর বক্তব্য, 'দুটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, কোন ম্যাচে কোন ফুটবলারদের খেলানো হবে সেটা কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমাদের কাছে দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা কখনই বিচার করতে পারি না একটা কম গুরুত্বপূর্ণ অন্যটা বেশি। এএফসি কাপের গুরুত্ব আমরা অস্বীকার করছি না।'

দেশীয় ফুটবলারদের মধ্যে এবার অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলি, সাহাল সামাদদের নিয়েছে মোহনবাগান। জার্সি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনিরুদ্ধ থাপা বলেন, 'মোহনবাগানে খেলা যে কোনও ফুটবলারের কাছে স্বপ্ন থাকে। অতীতে বহু মহান ফুটবলার এই জার্সিতে খেলেছেন। আমারও স্বপ্নপূরণ হল। চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য দেওয়ার।’

মঙ্গলবার সকালে কলকাতায় এলেন আর্মান্দু সাদিকু। ইউরো কাপ খেলা এই ফুটবলারও দলের অন্যতম সেরা রিক্রুট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+