Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anwar Ali: শনিবার আনোয়ার আলি ইস্যুর শুনানি, দ্রুত সমাধানের দাবি মোহনবাগান এসজির

মরশুমের শুরুতেই আনোয়ার আলিকে নিয়ে সরগরম ভারতীয় ফুটবল। মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি থাকা অবস্থায় ইস্টবেঙ্গলে সই করার অভিযোগ উঠেছে ভারতীয় দলের ডিফেন্ডারের বিরুদ্ধে বিষয়টি গড়িয়েছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। শনিবার এই ইস্যুতে দ্বিতীয় দফার শুনানি রয়েছে।

গত সপ্তাহে আনোয়ার ইস্যুতে প্রাথমিক সিদ্ধান্ত জানায় ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। একইসঙ্গে তিন পক্ষ অর্থ্যাত মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসিকে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ৮ অগাস্টের মধ্যে তাঁদের বক্তব্য জানাতে বলে। ইতিমধ্যেই সবুজ মেরুন শিবির তাঁদের বক্তব্য জানিয়ে দিয়েছে।

Mohun Bagan

ইস্টবেঙ্গল বা পাঞ্জাব এফসি কী করেছে সেটা এখনও জানা যায়নি। তবে শুক্রবার সকাল থেকেই নানান তথ্য উঠে আসে। প্রথমে জানা যায় ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে সময় চেয়ে নিতে পারে। কিন্তু যত দূর জানা গিয়েছে আগামী কালের শুনানিতে ইস্টবেঙ্গল বা পাঞ্জাব এফসি উপস্থিত থাকবে।

মোহনবাগান এসজি শিবিরের দাবি, আসলে সময় নিয়ে আইনের ফাঁক খোঁজার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ও পঞ্জাব। তবে সেই চেষ্টা সফল হবে না বলেই দাবি তাদের। মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত বলেছেন, আমরা চাই ইস্যুটির দ্রুত সমাধান হোক এবং ফুটবলারটি মাঠে নামুন‌। আমরা আমাদের বক্তব্য গতকালই জানিয়েছি। আমরা আশাবাদী কালই সমস্যাক সমাধান হবে না হলে দুই একদিনের মধ্যে হয়ে যাবে।

একইসঙ্গে বাগান সচিবের বক্তব্য, 'যারা ফুটবলারটিকে নিতে চায় তারাই অযথা সময় নষ্ট করছে। ইস্টবেঙ্গল যদি তাঁকে সই করাতে চায় তাহলে দ্রুত বক্তব্য জানিয়ে সই করিয়ে নিচ্ছে না কেন? আসলে যারা ভু‌ল পথে চলে তারাই সময় নষ্ট করতে চায়।'

মোহনবাগান এসজি আগেই তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে চাপে পড়তে পারে তিন পক্ষই। শাস্তি পেতে পারেন আনোয়ার নিজেও। ফেডারেশনের তরফে জানানো হয়েছে যে, পঞ্জাবের তরুণ ডিফেন্ডার যেভাবে মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙেছেন তা অনৈতিক। যে কারণে সমস্যায় পড়তে পারেন আনোয়ার। পাশাপাশি ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসি-কেও পেতে হতে পারে কঠোর শাস্তি।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির প্রাথমিক রায় কিন্তু স্বস্তি দেবে মোহনবাগান এসজিকেই।সেইসঙ্গে কিছুটা হলেও চাপে থাকবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তিভঙ্গ করে অনৈতিক কাজ করেছেন আনোয়ার। নিয়ম অনুযায়ী, তাঁর নির্বাসিত হওয়ার কথা। তাঁর ফুটবল ভবিষ্যতের কথা ভেবে মোহনবাগান এসজকে বলা হয়েছে আপত্তি তুলে নিতে। কারণ আনোয়ার নিজে মোহনবাগান এসজির হয়ে খেলতে রাজি নন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+