Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions League: বিপক্ষের মাঠে ম্যান সিটির দাপট, সমস্যার মধ্যেই জয় পেল রিয়াল মাদ্রিদও

প্রেম দিবসের রাতে জমজমাট চ্যাম্পিয়ন্স লিগের আসর। ইউরোপ সেরার লড়াইয়ে নক আউট পর্ব শুরু হয়ে গেল। শেষ ষোলোর প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছি‌ল ম্যান সিটি, রিয়াল মাদ্রিদের মতো বড় দল গুলির। না কোনও অঘটন অবশ্য প্রথম লেগের ম্যাচে হয়নি। ম্যান সিটি এবং রিয়াল দুটি বড় দলই জয় পেয়েই মাঠ ছেড়েছে।

গত বছরের চ্যাম্পিয়ন ম্যান সিটি অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি কোপেনহেগেনের. সিটির জয় নিয়ে সংশয় না থাকলেও ম্যাচে একটু চাপে ছিল স্কাইব্লুজরা। কোপেনহেগেনের বিপক্ষে পারকেন স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল ম্যানচেস্টার সিটি। একাদশে ছিলেন এডারসন, কাইল ওয়াকার, জন স্টোনস, নাথান একে, আরলিং হলান্ডরা। যদিও হলান্ড থেকেছেন নিজের ছায়া হয়েই। জ্বলে উঠেছিলেন কেভিডন ডি ব্রুইনা ও ফিল ফোডেন।

Kevin De Bruyne celebrates after scoring Manchester City’s first goal
PA Wire
Kevin De Bruyne celebrates after scoring Manchester City’s first goal

ম্যাচের ১০ মিনিটেই কেভিন দ্য ব্রুইনার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ম্যাচের শুরুতেই গোল পাওয়ায় প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে সক্ষম হয় পেপ গুয়ার্দিওলার দল। কিন্তু ৩৪ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল খেয়ে বসে সিটিজেনরা। ম্যাচে সমতায় ফেরান কোপেনহেগেনের ম্যাগনাস। যদিও বিরতির বাঁশি বাজার আগেই অবশ্য লিড নিয়ে নেয় সিটি। বার্নান্দো সিলভা গোল করে ম্যাচের ফল ২-১ করেন।

এরপর দ্বিতীয়ার্ধ জুড়ে একের পর এক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না সিটি। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ালেন ফিল ফোডেন। ৩-১ গোলে জয় পাওয়ায় ঘরের মাঠে অনেকটা এগিয়ে থেকে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে নামবে সিটি।

জয় পেল স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদও। আরবি লাইপজিগের মাঠে মহামূল্যবান এক জয় এনে দিয়েছেন রিয়ালকে। রেড বুল অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষালোর প্রথম লেগে রিয়ালের জয় ১-০ গোলে।

চোটের জেরে তাদের একের পর এক মাঠের বাইরে।চোটের কারণে জুড বেলিংহাম না থাকায় সুযোগটা পেয়েছিলেন ব্রাহিম দিয়াজ। আর সেই সুযোগ তিনি দারুণভাবে কাজেও লাগিয়েছেন। ম্যাচের ৪৮ মিনিটে ডান প্রান্ত দিয়ে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে লাইপজিগের তিন খেলোয়াড়কে কাটান দিয়াজ। এরপর বক্সে ঢুকে আরও দুই ডিফেন্ডারের বাঁধা এড়িয়ে লক্ষ্যভেদ করেন দারুণ এক শটে।

শেষ ষোলোর প্রথম লেগে জয় পাওয়ায় কোয়ার্টার ফাইনালে বলতে গেলে এক পা দিয়েই ফেলল তারা, ফিরতি লেগে ড্র করলেও শেষ আটের টিকিট নিশ্চিত হবে তাদের। কোয়ার্টার ফাইনালে যেতে হলে পরের লেগে লাইপজিগকে জিততে হবে অন্তত ২-০ গোলের ব্যবধানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+