Lionel Messi: রাজকীয়ভাবেই রাজপুত্রকে বরণ, মায়ামিতে শুরু মেসির পথচলা
ওয়েলকাম মেসি। মায়ামিতে লিও বরণ। দলে আসছেন মেসি, এই ঘোষণার পর থেকেই ইন্টার মায়ামির সমর্থকদের মধ্যে শুরু হয়েছিল প্রতীক্ষা। কবে প্রিয় ফুটবল নায়ককে গোলাপী জার্সিতে দেখা যাবে। অবশেষে রবিবার সন্ধ্যায়(ভারতীয় সময় সোমবার ভোরবেলা) যাবতীয় অপেক্ষার অবসান। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন অবতারে আর্বিভূত হলেন রাজপুত্র। শুরু মেসির নতুন পথচলা।
বিশ্বকাপজয়ী অধিনায়ককে বরণ করে নিতে রাজকীয় প্রস্তুতি পর্ব সেরে রেখেছিলেন ইন্টার মায়ামি কর্মকর্তারা। রাজপুত্রের অভিষেক বলে কথা, সেটা তো জমকালো হতেই হবে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারনে কিছুটা বিলম্বিত মেসি বরণ উৎসব।

রবিবার রাতে(ভারতীয় সময় সোমবার ভোর ৫.৩০ মিনিট) ইন্টার মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে দর্শকদের সামনে হাজির করানো হল এলএমটেনকে। গোটা গ্যালারি জুড়ে মেসি মেসি ধ্বনির মধ্যেই মঞ্চে প্রবেশ করলেন রাজপুত্র। তাঁর হাতে দলের ১০ নম্বর জার্সি তুলে দিলেন ক্লাবের দুই কর্ণধার ডেভিড বেকহ্যাম, জোস মাস। লিও-র চোখে মুখেও ছিল তৃপ্তির ছোঁয়া।
আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রাজ আজালের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি।

আনুষ্ঠানিকভাবে যোগদানের পর মেসি বলেন, 'আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মায়ামির মানুষদের, তাঁরা যেভাবে আমায় স্বাগত জানালেন তা অভূতপূর্ব। আমি এখানে আসতে পেরে অত্যন্ত খুশি। আমি ধন্যবাদ জানাবো জোস এবং বেকহ্যামকে এইভাবে স্বাগত জানানোর জন্য। তাঁদের জন্য গোটা প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।'
Bienvenido a nuestra familia💗🖤 pic.twitter.com/k7VOSGo1lv
— Inter Miami CF (@InterMiamiCF) July 17, 2023
একইসঙ্গে মেসি বলেন, 'আমি দ্রুত অনুশীলন শুরু করতে চাই। ক্লাবের সাফল্যের ধারা বজায় রাখাই আমার লক্ষ্য। আমি আশা করব আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমি আমার পরিবার এই শহরে আসতে পেরে খুব খুশি। আমার মনে সন্দেহ নেই যে আগামী দিনগুলি সুখের হবে।'
ক্লাব ফুটবলে আবারও মেসি হলেন এলএমটেন। কেরিয়ারের শুরু থেকেই দেশ হোক বা ক্লাব ১০ নম্বর জার্সিতেই দেখা গিয়েছিল মেসিকে। আর্জেন্টিনা এবং বার্সেলোনা দল তাঁর জন্য ১০ নম্বর জার্সি থাকত সব সময় বরাদ্দ। কিন্তু ব্যতিক্রম ঘটে পিএসজিতে। সেখানে মেসিকে পড়তে হয় ৩০ নম্বর জার্সি। কিন্তু ইন্টার মায়ামিতে ফিরে পেলেন পয়মন্ত ১০ নম্বর জার্সি।
Nuestro 1️⃣0️⃣ en casa pic.twitter.com/wMLCFfp85I
— Inter Miami CF (@InterMiamiCF) July 17, 2023
লিও বরণ অনুষ্ঠান থেকেই আরও এক বার্সা প্রাক্তনী সার্জিও বুস্কেটসকে স্বাগত জানাল মায়ামি। তাঁর হাতে তুলে দেওয়া হল ক্লাবের ৫ নম্বর জার্সি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications