Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kylian Mbappe: সৌদির ক্লাবের রেকর্ড প্রস্তাব, দলবদলের জল্পনার মধ্যেই মুখ খুললেন এমবাপে

মেসি-রোনান্ডোকে ছাপিয়ে দলবদলের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এমবাপে। ফরাসি তারকা আরও এক মরসুম পিএসজিতে থাকবেন নাকি অন্য কোথাও পাড়ি দেবেন, এটা নিয়েই এখন সবথেকে বেশি জল্পনা ফুটবল বিশ্বে। গত ২৪ ঘণ্টায় সেই জল্পনার পারদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সৌজন্যে সৌদির আরবের ক্লাব আল হিলাল।

২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে চুক্তি। পিএসজিও তাঁদের এশিয়া সফরে এমবাপেকে দলে রাখেনি। তাঁরাও তারকা ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায়। এই অবস্থায় এমবাপেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল হিলাল ক্লাব।

এমবাপে

বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে দলে নেওয়ার জন্য আল হিলাল ৩০০ মিলিয়ন ইউরো বা ২৫৯ মিলিয়ন পাউন্ড বা ৩৩২ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। যা গ্রহণ করেছে পিএসজি। এত অর্থের বিনিময়ে ফুটবলার ট্রান্সফার আগে হয়নি বিশ্বে। যদিও সৌদির ক্লাবের শর্তে রাজী হন পিএসজি এবং এমবাপে, তা ফুটবল বিশ্বে নতুন রেকর্ড সৃষ্টি করবে।

গত ২৪ ঘণ্টায় তাঁকে নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন এমবাপে। তবে সরাসরি নয় সমাজ মাধ্যমে। মার্কিন বাস্কেটবল তারকা জিয়ান্নিস আন্তেতোকুন্মপো কিন্তু আল হিলালে যেতে রাজি। আসলে এমবাপে এবং জিয়ান্নিসের মধ্যে মুখের মিল আছে। দুই জনকে দেখতে একইরকম।

মার্কিন বাস্কেটবল তারকা মজার টুইট করে লিখেছেন, 'আল হিলাল তোমরা আমাকে নিতে পারো, আমাকে এমবাপের মতো একইরকম দেখতে।' জিয়ান্নিসের এই পোস্টটিকে রিটুইট করেছে। ফরাসি তারকা কিছু না লিখলেও অসংখ্য হাসি মুখের ইমোজি দিয়েছেন।'

এমবাপেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কারণ মেসি বা রোনাল্ডো ইউরোপ ছাড়ছেন ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসেছে। সেখানে এমবাপে এখন মধ্যগগনে। কিন্তু এই নতুন লোভনীয় প্রস্তাবের পর কী করবেন সেটা এখনও জানা যায়নি।

এমবাপে

২০১৭ সালে মোনাকো থেকে লোনে পিএসজিতে এসেছিলেন এমবাপে। ১৪৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তির পাশাপাশি এক বছর পরে অ্যাড-অনে ৩৫ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছিল। এই মুহূর্তে এমবাপের সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হিসেবে মনে করা হচ্ছে রিয়াল মাদ্রিদকে। লা লিগা জায়ান্টরা তাঁকে সই করাতে আগ্রহী।

ফরাসি সংবাদমাধ্যমে খবর, পিএসজি দলের তারকাকে ধরে রাখতে টানা ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তাঁকে। টাকার অঙ্কটাও অবিশ্বাস্য। প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ৯১২৯ কোটি টাকা। যা এর আগে কোনও ফুটবলার তো দূরের কথা, কোনও খেলাতেই কোনও ক্রীড়াবিদকেই দেওয়া হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+