ISL: মহমেডান দলকে নিয়ে সতর্ক অস্কার, ডার্বির আগে নন্দকে নিয়ে ধোঁয়াশার মধ্যেই চর্চায় ইস্টবেঙ্গলের ডিফেন্স
শনিবার আইএসএলে আরও একটা ডার্বি ম্যাচ। ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে মডমেডান স্পোর্টিংয়ের। লিগে প্রথম ছয় ম্যাচে পয়েন্টের খাতা খুলতে পারেনি ইস্টবেঙ্গল। ডার্বিতেই আইএসএলে প্রথম পয়েন্ট পেতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। ডার্বি(মোহনবাগান এসজি) ম্যাচ দিয়েই কলকাতায় কোচিং ইনিংসের যাত্রা শুরু করেছিলেন অস্কার ব্রুজো। যদিও মোহনহবাগান এসজির বিরুদ্ধে ম্যাচে হারের স্বাদ পেতে হয় স্প্যানিশ কোচকে।
বিগত কয়েক সপ্তাহে অস্কারের হাতে পড়ে অনেকটাই বদলে গিয়েছে লাল হলুদের পরিস্থিতি। তাঁর কোচিংয়ে আইএসএলের প্রথম দুই ম্যাচে জিততে না পারলেও এএফসি্ চ্যালেঞ্জ লিগে ঘুড়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল দল। গ্রুপ লিগের গণ্ডি অতিক্রম করে নক আউটেও জায়গা করে নিয়েছে লাল হলুদ। সেই আত্মবিশ্বাস নিয়েই ডার্বিতে নামতে চলেছে লাল হলুদ ব্রিগেড।

এরপর চলল ডিফেন্স বনাম আক্রমণের অনুশীলরন। ম্যাচের আগের দিন অনুশীলনে যেটুকু দেখা গেল তাতে আভাস মিলছে দলকে আক্রমণাত্বক ছন্দেই খেলাবেন অস্কার। তবে হেক্টর না থাকায় ডিফেন্সে আনোয়ারের পাশে কে খেলবেন সেটা নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে। তবে অনুশীলনে কিন্তু আনোয়ারের পাশে দেখা গেল জিকসন সিংকে। ফলে ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনাই বেশি।
যদিও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে স্বদেশি-বিদেশি বিতর্কে না ঢুকে অস্কারের সাফ জবাব, 'স্বদেশি বা বিদেশি ফুটবলারের পার্থক্য আমি বুঝি না, আমার কাছে পারফরম্যান্সই শেষ কথা। আমার কা্ছে সবথেকে ভালো লেগেছে ভারতীয় ফুটবলারদের শেখার মানসিকতা।' তবে প্রথম একাদশ নিয়ে কিন্তু ধোঁয়াশা বজায় রেখেছেন অস্কার।
তবে ম্যাচের আগেরদিন অনুশীলনে দলের সঙ্গে অনুশীলন করেননি নন্দকুমার। চিকিৎসক ও ফিজিও-র সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ফলে ডার্বির আগে নন্দকে নিয়ে ধোঁয়াশা থাকল। আগের ডার্বির অভিজ্ঞতা তাঁর ভালো হয়নি। তাই মহমেডান ম্যাচে নামার আগে সতর্ক অস্কার। তাঁর কথায়, এখানে আসার পর ডার্বি ম্যাচ তারপর ওডিশা ম্যাচ হেরেছি, ফলে অভিজ্ঞতা ভালো নয়। এরপর এএফসি খেলতে যাই, সেটা এখন অতীত। তাই এই ম্যাচে নামার আগে আমি সতর্ক।
৬ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে লিগের লাস্ট বয় লাল হলুদ। তবে মহমেডানকে বেশ সমীহ করছেন অস্কার। তাঁর মতে, মহমেডান দলে ভারসাম্য আছে, ,সেই দলে ভালো বিদেশি আছেন। ফলে আমাদের সতর্ক থাকতে হবে।'
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications