দুবাই থেকে প্রশিক্ষণ সেরে দেশে ফিরল মুম্বই সিটি এফসি দল
মুম্বই, ২১ সেপ্টেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মহারণ শুরু হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে। এর মধ্যেই দুবাই থেকে প্রশিক্ষণ পর্ব সেরে দেশে ফিরল মুম্বই সিটি এফসি দল। এবারের আইএসএল ম্যাচে প্রধান প্রতিপক্ষ দলগুলির মধ্যে অন্যতম হলো মুম্বই সিটি এফসি।
দুবাইয়ে প্রশিক্ষণ চলাকালীন সংযুক্ত আরব আমিরশাহীর দুটি ক্লাবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ অংশ নিয়েছিল মুম্বই সিটি এফসি। দুটি ম্যাচেই মুম্বই দল জয়লাভ করে। এই জয় খেলোয়ারদের মনোবল অনেকটাই বাড়িয়েছে বলে মনে করছেন দলের কোচ।

মুম্বই সিটি এফসি দলের সিইও জানান, এবারে তাঁদের দল বিগত বছরের তুলনায় অনেক ভাল অবস্থানে রয়েছে। কোচ আলেকজান্দারের নেতৃত্বে দলের খেলোয়াররা তাদের সেরাটা এবারে তুলে ধরবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।
এবারের ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি ৩ অক্টোবরের এফসি পুনে সিটির বিরুদ্ধে খেলতে মাঠে নামবে। মুম্বই দলের কোচ থেকে শুরু করে প্রতিটি খেলোয়ার প্রতিপক্ষকে হারানোর বিষয়ে যথেষ্টই প্রত্যয়ী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications