Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL Derby: ডার্বির আগে চোটের উদ্বেগ মোহনবাগান এসজি শিবিরে, মাঝমাঠ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচকে

আগামী ১১ই জানুয়ারি ডার্বি ম্যাচ এই ম্যাচের আগে হঠাৎ করেই চোটের উদ্বেগ মোহনবাগান এসজি শিবিরে। দুই বিদেশি দিমিত্রি এবং গ্রেট স্টুয়ার্ট। যখন চোট কাটিয়ে পুরো ফিট হয়ে উঠছেন তখনই হোসে মোলিনার পরিকল্পনায় বড়সড় ধাক্কা লাগলো।

বুধবার সকালে অনুশীলন ছিল সবুজ ব্রিগেডের। যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে ডার্বির মহড়া চলছিল মোহনবাগান এসজি ফুটবলারদের। কিন্তু হঠাৎ করে তাল কাটলো। অনুশীলন চলাকালীন সতীর্থ ফুটবলারের কড়া ট্যাকেলে মাটিতে পড়ে যান ফুটবলার অনিরুদ্ধ থাপা। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান বাগানের ফিজিও।

কিন্তু আর অনুশীলন করতে পারেননি জাতীয় দলের এই ফুটবলার অনিরুদ্ধ। এমনকি অনুশীলন শেষে যখন মাঠ থেকে বেরিয়ে আসছিলেন তখন তাঁর চোখে মুখে হতাশার ছবি ধরা পড়ছিল। থাপার চোট গুরুতর বলি মনে করা হচ্ছে। অন্তত বাগান শিবির সূত্রে সেই রকমই খবর ডার্বি ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না অনিরুদ্ধ। তাঁর চোটের জায়গা এমআরআই করা হবে। ২৪ ঘন্টা না গেলে কিছুই বলা সম্ভব হবে না ফলে মোলিনাকে মাঝেমাঠ নিয়ে নতুন করে ভাবতে হবে।

অনিরুদ্ধ থাপ্পার জায়গায় যিনি খেলতে পারতেন সেই আপুইয়া পুরো ফিট নয় এই পরিস্থিতিতে কিছুটা হলেও সমস্যায় পড়লেন মোলিনা। তাও বড় ম্যাচের দুই দিন আগে। তবে মোহনবাগান সমর্থকদের জন্য সব থেকে বড় স্বস্তি অবশ্যই দিমিত্রি ও গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। এই দুই ফুটবলার দলের সঙ্গে অনুশীলন করেন। ফলে ডার্বির আগে তারা সম্পূর্ণ ফিট হয়ে যাবেন এমনটাই আশা করা হচ্ছে । কয়েকদিন আগে অনুশীলনে যোগ দেওয়া আশিকও সাইডলাইনে ফিজিক্যাল ট্রেনিং করেন।

সোমবার জানা গিয়েছিল বড় ম্যাচ হবে গুয়াহাটিতে। বুধবার মোহনবাগান এসির পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেয়া হলো ডার্বি ম্যাচ হতে চলেছে অসমের রাজধানী শহরই। কলকাতায় বড় ম্যাচ না হওয়ায় কিছুটা হতাশ মোহনবাগান সভাপতি টুটু বসু।

তিনি বলেছেন বড় ম্যাচ কলকাতায় না হওয়ায় কলকাতায় না হয় খুবই খারাপ লাগছে কিন্তু গঙ্গাসাগর মেলা রয়েছে। সেখানে অন্য রাজ্য থেকে ও লোকেরা আসে। তাই নিরাপত্তা সবার আগে দিদি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নিরাপত্তার সঙ্গে কোন আপোষ করা যাবেনা। তাই মাঝে মধ্যে এটা মেনে নিতেই হবে।
একই সঙ্গে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল দলের শীর্ষর কর্তা দেবব্রত সরকারকেও কটাক্ষ করে তিনি বলেছেন বারবার রেফারি খারাপ এটা বলা ঠিক নয়। অবশ্যই রেফারিদের নিরপেক্ষ হতে হবে।

তিনি বলেন, 'সূর্য যেমন ঢলে পরে ইস্টবেঙ্গল ক্লাবও সেরকম ঢলে পড়েছে', রেফারিং নিয়ে নীতু সরকার অজুহাত দিচ্ছেন, পল্টু দা কখনো বলতেন না, পল্টু দা অনেক মেপে কথা বলতেন। পাল্টা দেবব্রত সরকার বলেন, টুটু বাবু বরাবরই হাস্যকর মন্তব্য করেন বয়সের সঙ্গে ওনার কোনও পরিবর্তন হয়নি। মোহনবাগান বলে কোনও ক্লাব আছে বলেই আমার জানা নেই। তারা কোন লাইসেন্সে খেলেন! আমরা কোন ক্লাবের কাছে মাথানত করে আত্মসমর্পন করিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+