ISL: সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে জয় গোয়ার, সুনীলের গোলেই ফাইনালে বেঙ্গালুরু এফসি
আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি। রবিবার ফতোরদা স্টেডিয়ামের দ্বিতীয় পর্বের ম্যাচে গোয়ার কাছে ১-২ গোলে হেরে গেলেও, দুই পর্ব মিলিয়ে ৩-২ ফলে জিতল বেঙ্গালুরু এফসি। ফলে ফাইনালের টিকিট পেয়ে গেল বেঙ্গালুরু।
সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে বেঙ্গালুরু জিতেছিল ২-০ গোলে। ফলে দ্বিতীয় পর্বের ম্যাচে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত বেঙ্গালুরু এফসির। কিন্তু ঘরের মাঠে গোয়া সব সময়ই কঠিন প্রতিপক্ষ। ফলে ২ গোলে পিছিয়ে থাকলেও এই ম্যাচে প্রবলভাবে তারা একটা সময় চাপে ফেলে দিয়েছিল বেঙ্গালুরুকে। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর উদ্ধারকর্তা হলেন সেই সুনীল ছেত্রী।

দু'গোলে পিছিয়ে থাকা অবস্থায় খেলতে নেমে মানোলো মার্কেজের গোয়া তাই শুরু থেকেই আক্রমণের চাপ বজায় রাখে। প্রথম মিনিট থেকেই গোয়া লাগাতার আক্রমণ করতে থাকে বেঙ্গালুরুর বক্সে। বলের নিয়ন্ত্রণ ছিল গোয়ার ফুটবলারদের পায়েই। অন্যদিকে প্রতি আক্রমণকেই হাতিয়ার করে বেঙ্গালুরু এফসি। ৯০ মিনিট তার সঙ্গে যোগ করা ৬ মিনিটের টানটান যুদ্ধ শেষে জয়ের হাসি হাসল বেঙ্গালুরুই।
প্রথমার্ধে একের পর এক গোলমুখী শট মারতে থাকেন গোয়ার ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও অনেকখানি এগিয়ে ছিল গোয়া। কিন্তু তাও প্রথম ৪৫ মিনিট শেষে ফলাফল ছিল ০-০। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোয়া যেন আরও মরিয়া হয়ে উঠে। ৪৮ মিনিটে সরাসরি ফ্রিকিকে বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীতকে পরাস্ত করে গোল করেন বোরহা।
গোল করার পর গোয়া যেন রক্তের স্বাদ পাওয়া বাঘ হয়ে উঠে। একাধি্কবার দলের পতন রোধ করলেন গুরপ্রীত। ম্যাচের ৮৮ মিনিটে চমক দিল গোয়া। দ্বিতীয় গোল করলেন সেইসঙ্গে সমতা ফিরিয়ে আনেন আর্মান্দো সাদিকু। কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ছিল।
কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করলেন সুনীল ছেত্রী। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছোঁয়ালেন, বিদ্যুৎবেগে জালে জড়িয়ে দিলেন সুনীল। ফলে ম্যাচের ফল হল ২-১। কিন্ত দুই পর্ব মিলিয়ে খেলার ফল ৩-২।
আগামীকাল যুবভারতীতে জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। ১-২ গোলে পিছিয়ে আছে সবুজ মেরুন। এই ম্যাচ জিতে ফাইনালে যেতে মরিয়া মোলিনা ব্রিগেড।
সেমিফাইনালের দ্বিতীয়পর্বের ম্য়াচের আগের জামশেদপুরে খেলা দেখতে গিয়ে আহত পাঁচ সমর্থককে ডেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল। ঋপন মন্ডল, সোনু সাঁপুই, সৌরভ মন্ডল, আকাশ রায় ও সৌপ্তিক মজুমদারের হাতে ভিআইপি টিকিট তুলে দেওয়া হল। সমর্থকদের আহত করার জবাবটা মাঠেই দিতে চান ম্যাকলারেনরা।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications