ISL 2024-25: হায়দরাবাদ এফসির স্বস্তির ক্লিনশিট, গোলশূন্য ড্র চাপে ফেলল মুম্বই সিটি এফসিকে
ISL 2024-25: আইএসএলে প্লে-অফে ওঠার দৌড় জমজমাট। আজ হায়দরাবাদে গিয়ে গোলশূন্য ড্র করায় বেশ চাপেই পড়ে গেল মুম্বই সিটি এফসি।
মুম্বই সিটি এফসি এদিন ১ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলো। তবে শেষ অবধি প্রথম ছয়ে থাকতে পারবে কিনা তা নিয়েই দেখা দিল সংশয়।

চলতি আইএসএলে ১৫টি ম্যাচের মধ্যে এদিনই প্রথম ক্লিনশিট বজায় রাখতে পারল হায়দরাবাদ এফসি। পয়েন্ট তালিকায় তাগের অবস্থানে অবশ্য কোনও পরিবর্তন হলো না। ১৩ দলের মধ্যে হায়দরাবাদ এফসি রয়েছে ১২ নম্বরে।
হায়দরাবাদ এফসির গোলরক্ষক অর্শদীপ সিংয়ের জন্যই এক পয়েন্ট ঘরে তুলতে পারল নিজামের শহর। ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি মুম্বই সিটি এফসি। শুরুর দিকেই লালিয়ানজুয়ালা ছাংতের প্রয়াস রুখে দেন অর্শদীপ।
১৭ মিনিটে ডান দিক থেকে ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোলের সুযোগ পেয়েছিলেন মেহতাব সিং। কিন্তু এ ক্ষেত্রে তাঁর হেডার বারে লেগে ফিরে আসে। জন টোরালের গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়ার কারণে। এ ক্ষেত্রে ভাগ্যও সঙ্গত দেয়নি মুম্বইকে।
প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সেভ করেন অর্শদীপ। তার মধ্যে ছাংতের একটি প্রয়াস রয়েছে। মুম্বইয়ের উইঙ্গার দাবি করছিলেন বল গোললাইন অতিক্রম করার। যদিও রিপ্লেতে তেমন কিছু প্রমাণ মেলেনি। হায়দরবাদ এফসি ফ্রি কিক থেকে গোলের সুযোগ তৈরি করেছিল। রামলুনচুঙ্গা হমারের প্রয়াস বাঁচান মুম্বইয়ের গোলরক্ষক ফুরবা লাচেনপা।
প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে কিছুটা সপ্রতিভ দেখিয়েছে হায়দরাবাদকে। গোলের সুযোগ তৈরিও হয়েছিল কয়েকটি। দেবেন্দ্র মুরগাওকর লাচেনপার চ্যালেঞ্জ সামলে নিলেও শরীরের ভারসাম্য রাখতে না পারায় গোলে বল রাখতে পারেননি ৬৪ মিনিটের মাথায়।
ম্যাচের ৬৯ মিনিটে জর্জ অর্টিজের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নেওয়া শট হায়দরাবাদের গোলরক্ষক বাঁচিয়ে দেন দারুণ পারদর্শিতা দেখিয়ে। এর পরেও মুম্বই কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু কাজের কাজটা করতে পারেনি। শেষ অবধি পয়েন্ট ভাগাভাগি করেই দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়।
আজকের ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো মুম্বই। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ছয়ে বেঙ্গালুরু এফসি। ওডিশা এফসির সামনে প্লে-অফে যাওয়ার সুযোগ তৈরি হলো। ওডিশার ২১ ম্যাচে ২৯ পয়েন্ট। ফলে মুম্বইকে পরবর্তীতে টপকে যেতেই পারে ওডিশা।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications