ISL 2024-25: আইএসএলে দুরন্ত জয়ে দ্বিতীয় স্থানে এফসি গোয়া, ভাগ্যের কাছে মার খেল ১০ জনের ওডিশা
ISL 2024-25: আইএসএলে ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিল এফসি গোয়া। ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে গোয়া ২-১ গোলে হারাল ওডিশা এফসিকে।
এই জয়ের সুবাদে জামশেদপুর এফসিকে সরিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বর জায়গাটি ফের দখল করল গোয়া। তাদের ঝুলিতে ৩৬ পয়েন্ট, জামশেদপুরের ৩৪।

এই ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ওডিশা এফসি। দেড়শোতম আইএসএল ম্যাচ খেলতে নামা আহমেদ জাহৌহ ফ্রি কিক থেকে গোল করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর প্রয়াস ক্রসবারে প্রতিহত হয়।
এর মিনিট খানেক পরেই গোল করে এগিয়ে যায় এফসি গোয়া। কার্ল ম্যাকহিউ প্রথমে বল বাড়ান বোরহা হেরেরার জন্য। বোরহা সুকৌশলে তা পাঠিয়ে দেন ব্রিসন ফার্নান্ডেজের কাছে। ব্রিসন বল জালে জড়াতে কোনও ভুল করেননি।
গোল হজমের ৯ মিনিট পর গোল করার সুযোগ পেয়েছিল ওডিশা এফসি। আকাশ সাঙ্গওয়ান পেনাল্টি বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিয়েছিলেন দিয়েগো মরিসিওকে। পেনাল্টি পায় ওডিশা। কিন্তু মরিসিও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। সতর্ক ছিলেন এফসি গোয়ার গোলরক্ষক হৃতিক তিওয়ারি। তিনি মরিসিওর শট রুখে দেন।
দ্বিতীয়ার্ধে খেলার শুরু থেকেই হেরেরা ও ব্রিসন চাপ বাড়ান ওডিশার রক্ষণে। ইকের গুয়ারক্সেনা ফ্রি কিক আদায় করে নেন। হেরেরা লম্বা বল বাড়ান সন্দেশ ঝিঙ্গনকে লক্ষ্য করে। মুর্তাদা ফল তা বিপন্মুক্ত করতে গেলে বল পেয়ে যান ব্রিসন। তাঁর শট কে লালথাথঙ্গার গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলের সৌজন্যে ২-০-তে এগিয়ে যায় গোয়া।
ওডিশা এফসির একমাত্র গোলটি আসে ৫৪ মিনিটে। হুগো বুমোসের থেকে বল পেয়ে তা থেকে গোল করেন রাহুল কেপি। এরপর সমতা ফেরানোর চেষ্টা চালাতে থাকে ওডিশা এফসি। যদিও ৭৩ মিনিটে জাহৌহ হ্যান্ডবলের কারণে হলুদ কার্ড দেখেন, যা এই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড। ফলে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেলে বাকিটা সময় ১০ জনে খেলতে হয় ওডিশাকে। এরপর সেভাবে আক্রমণ দানা বাঁধেনি। শেষ অবধি চলতি মরশুমে ১৯তম ম্যাচে দশম জয় ছিনিয়ে নিল গোয়া। ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সাতে ওডিশা।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications