ISL 2024-25: আইএসএলের ১০০০তম ম্যাচ ড্র! মুম্বই সিটি আটকে দিল চেন্নাইয়িন এফসিকে
ISL 2024-25: আইএসএলের ১০০০তম ম্যাচটি আজ হয়ে গেল চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ৮ দলকে নিয়ে আইএসএল শুরু হয়েছিল ২০১৪ সালে।
আজকের এই মাইলস্টোন ম্যাচটি অবশ্য ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলো। প্রথমে এগিয়ে গিয়েও চেন্নাইয়িন এফসি ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট নিশ্চিত করতে পারল না।

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে গোল পেল দুই দলই। ম্যাচের ৬০ মিনিটের মাথায় গোল করেন চেন্নাইয়িন এফসির রায়ান এডওয়ার্ডস। যদিও ৬৩ মিনিটে গোল শোধ করে সমতা ফেরান মুম্বই সিটি এফসির নাথান রডরিগেজ।
কোনও ঝুঁকি না নিয়ে দুই দলই শুরু থেকে একে অপরকে মেপে নিচ্ছিল। তবে কিছুক্ষণ পর থেকেই গোল করার চেষ্টা চালাতে থাকে দুই দল। তবে কোনও দলই বিরতির আগে গোলমুখ খুলতে পারেনি। ৬১ মিনিটে কনর শিল্ডসের থেকে বল পেয়ে তা জালে জড়িয়েছিলেন এডওয়ার্ডস।
তবে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির এই অগ্রগমন বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পরেই ভ্যান নিয়েফের থেকে বল পেয়ে তা থেকে গোল করে যান রডরিগেজ। এরপর কোনও দলই আর গোল পায়নি। ফলে আইএসএলের ১০০০তম ম্যাচটি শেষ হয় ১-১ গোলে।
ম্যাচে বল দখলের লড়াইয়ে মুম্বই সিটি এফসি অনেকটাই এগিয়ে ছিল চেন্নাইয়িন এফসির চেয়ে। চেন্নাইয়ের দলটির বল পজেশন যেখানে ২৮ শতাংশ, সেখানে মুম্বইয়ের ৭২ শতাংশ। মুম্বইয়ের ফুটবলাররা পাস খেলেছেন ৫৫৭টি, সেখানে চেন্নাইয়িনের পাস খেলার সংখ্যা ২১০। পাসিং অ্যাকিউরেসিতেও এগিয়ে মুম্বই।
চেন্নাইয়িন ২ বার অফ-সাইডের ফাঁদে জড়িয়েছে, মুম্বইয়ের কেউ নন। দুই দলই চারটি শট গোলে রেখেছে। চেন্নাইয়িন যেখানে ৫টি শট বাইরে মেরেছে, মুম্বইয়ের ক্ষেত্রে সেই সংখ্যাটি সাত। চেন্নাইয়িনের ২ জন ও মুম্বইয়ের ১ জন হলুদ কার্ড দেখেছেন, লাল কার্ড দেখতে হয়নি কাউকে।
আজকের ম্যাচটি ড্র হওয়ায় চেন্নাইয়িন এফসি ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি রয়েছে আটে। রবিবার চেন্নাইয়িন এফসির অ্যাওয়ে ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ২৬ নভেম্বর ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে মুম্বই সিটি এফসি।
উল্লেখ্য, ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুন আছে দুইয়ে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে নর্থইস্ট ইউনাইটেড।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications