Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2024-25: দুই গোলে এগিয়ে থেকেও জয় অধরা চেন্নাইয়িনের, রুখে দিল ওডিশা এফসি

ISL 2024-25: আইএসএলে ওডিশা এফসিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও তিন পয়েন্ট ঘরে তুলতে পারল না চেন্নাইয়িন এফসি। দ্বিতীয়ার্ধেই হলো চার গোল।

দুই গোলে এগিয়েও গিয়েছিল চেন্নাইয়িন এফসি। যদিও ঘরের মাঠে চেন্নাইয়িন এফসিকে রুখে দিল ওডিশা এফসি।

ISL 2024-25

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ওডিশাকে এগিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন মুর্তাদা ফল। ১৫ মিনিটে লুকাস ব্রামবিলার প্রয়াসের সৌজন্যে প্রথম গোলের সুযোগ তৈরি করে চেন্নাইয়িন এফসি। এই ব্রাজিলীয় প্রথমার্ধে বেশ কয়েকবার ওডিশার রক্ষণকে পরীক্ষার মুখে ফেলেন।

রাহুল কেপি ওডিশা এফসির হয়ে এদিনই প্রথম খেলতে নেমে চেন্নাইয়িনের রক্ষণকে বিব্রত করছিলেন। ২০ মিনিটে রোহিত কুমারের প্রয়াস রুখে দেন চেন্নাইয়িনের গোলকিপার মহম্মদ নওয়াজ। দুই দলই প্রথমার্ধে গোলের জন্য মরিয়া হলেও গোলমুখ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৩ মিনিটের মধ্যে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। ওডিশার গোলকিপার অমরিন্দর সিংয়ের ভুলে। গোল কিক থেকে পাস বাড়াতে গিয়ে বিপত্তি ঘটান অমরিন্দর। বল পেয়ে যান কনর শিল্ডস। এরপর তাঁর থেকে বল পেয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি উইলমার জর্ডন গিল।

৫৩ মিনিটে গিলের গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। এ ক্ষেত্রেও শিল্ডসের থেকেই বল পেয়েছিলেন গিল। ৬৩ মিনিটে হ্যাটট্রিক করার সুযোগও অল্পের জন্য় হাতছাড়া হয়। ৮০ মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হয় ওডিশা এফসি। ডরিয়েল্টনের গোলের সৌজন্যে।

ইনজুরি টাইমের চার মিনিটের মাথায় দিয়েগো মরিসিওর শট ক্রসবারে প্রতিহত না হলে তখনই সমতা ফেরাতো ওডিশা এফসি। এর মিনিট তিনেক পরেই রাহুলের শট ক্রসবারে লাগে, পরে তা কিপার নওয়াজের শরীর ছুঁয়ে গোলে চলে যায়। ফলে এটি নওয়াজের আত্মঘাতী গোল বলেই দেখানো হয়েছে।

ওডিশা এফসি অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করল ২ গোলে পিছিয়ে পড়েও। ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ওডিশা রয়েছে সাতে। ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন এফসি পয়েন্ট তালিকার ১০ নম্বরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+