Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: ইস্টবেঙ্গলের নজরে এক প্রাক্তনী, কোন তারকার উপর মোহভঙ্গ হয়েছে মোহনবাগান এসজির?

মোহনবাগান এসজি হোক ইস্টবেঙ্গল, বছরের শেষটা খুব একটা স্বস্তির হল না। লাল হলুদ যেমন শেষ তিন ম্যাচে জয় পায়নি, তেমনই হঠাত করেই ছন্দ হারিয়ে ফেলেছে সবুজ মেরুন। চোট আঘাতের সমস্যা তো আছে ফেরান্দোর দলে, তেমনই বেশ কিছু তারকা ফুটবলারের অফ ফর্মও বাগানের খাপার পারফরম্যান্সের অন্যতম কারণ।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দুই প্রধানই দলে কিছু পরিবর্তন করতে পারে। লাল হলুদের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে প্রাক্তন এক ফুটবলারকে ফেরাতে চাইছে তারা। একটা সময় লাল হলুদ জার্সিতে খেলেছেন নিখিল পূজারী। মর্গ্যানের আমলে তাঁর ইস্টবেঙ্গলে আগমন হয়েছিল। কিন্তু কলকাতা ময়দানে নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি।

ISL 2023-24

কিন্তু আইএসএলের মঞ্চে নিজের জাত চিনিয়েছেন নিখিল। প্রথমে হায়দরাবাদ এফসি, বর্তমানে মুম্বই সিটিতে খেলছেন নিখিল। এমনকি ইগর স্টিমাচের ভারতীয় দলেরও পরিচিত মুখ তিনি। সেই নিখিলকেই মনে ধরেছে কোচ কার্লোস কুয়াদ্রাতের। তাঁকে দলে ফেরাতে চাইছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। কিন্তু মুম্বইয়ের ডেরা থেকে নিখিলকে আনতে গেলে মোটা অঙ্কের ট্রান্সফার দিতে হবে‌ লাল হলুদ।

তবে আরও একটি সূত্র আছে। তা হল এজেন্ট। সূত্রের খবর, নিলিখ এবং কার্লোস কুয়াদ্রাতের এজেন্ট একই ব্যক্তি। ফলে নিখিল দলে নিতে হলে কর্তাদের পাশাপাশি সক্রিয় ভূমিকা নিতে হবে কোচকেও।

অন্যদিকে, সবুজ মেরুনে শুধুই সমস্যা। তারকা খচিত দল গড়েও এবার মরসুমের মাঝপথেই ছন্দহীন মোহনবাগান এসজি। তার অন্যতম কারণ একের পর এক ফুটবলারের চোট। তবে ইউরো কাপার সাদিকু হোক বা বিশ্বকাপার জেসন কামিংস দুই জনেই এখনও মন ভরাতে পারেননি।

এরমধ্যে শোনা যাচ্ছে সাদিকুকে ছাঁটাই করতে পারে মোহনবাগান এসজি। ইউরো কাপারের উপর মোহভঙ্গ হয়েছে। জানুয়ারির ট্রান্সফার ইউন্ডোতে তাঁর পরিবর্তে অন্য ফুটবলারকে নেওয়া হতে পারে। কোচের সঙ্গে আলোচনায় বসেছেন কর্তারা। হাবাসকে দলের সঙ্গে আরও বেশি যুক্ত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই দলে বদল হতে পারে দুই প্রধানেরই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+