Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: ইস্টবেঙ্গলের আইএসএল জার্সি উন্মোচিত, মশাল হাতে দেখা গেল অধিনায়ক ক্লেটনকে

ISL 2023-24: হাতে মশাল বুকে বারুদ, আমরা সবাই লাল-হলুদ। এই ক্যাপশনেই আইএসএলের জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল। ২১ সেপ্টেম্বর আইএসএলের দশম সংস্করণ শুরু হচ্ছে। ইস্টবেঙ্গল অভিযান শুরু করবে ২৫ সেপ্টেম্বর।

ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ফাইনালে পরাস্ত হয় ইমামি ইস্টবেঙ্গল। তবে গ্রুপ পর্বের দ্বৈরথে কলকাতা ডার্বিতে সবুজ মেরুনকে হারিয়েছিল লাল হলুদ। হেড কোচ কার্লেস কুয়াদ্রাত অল্প সময়েই দলকে যেভাবে গুছিয়ে নিয়েছেন তাতে আশ্বস্ত ভক্তরা।

ISL 2023-24: ইস্টবেঙ্গলের আইএসএল জার্সি উন্মোচিত

আইএসএলের মিডিয়া ডে-তে কাল কুয়াদ্রাতের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হবেন অধিনায়ক ক্লেটন সিলভা, গুরসিমরৎ সিং গিল ও বাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপে গোল করে দলকে জেতানো নন্দ কুমার। তার আগে আজ আইএসএলের জন্য লাল হলুদের জার্সি প্রকাশ করা হলো। লাল হলুদের আইএসএল অভিজ্ঞতা সুখকর নয়। তবে এবার ব্যর্থতার ধারা কাটাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল।

ISL 2023-24: ইস্টবেঙ্গলের আইএসএল জার্সি উন্মোচিত

ইস্টবেঙ্গলের তরফে নতুন জার্সি পরা ক্লেটনের বিভিন্ন ছবি শেয়ার করা হয়েছে। প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। যেটি কিছুদিন আগে ইস্টবেঙ্গল মাঠে শ্যুট করা হয়েছে। সমর্থকদের জ্বালানো মশাল হাতে নিতে দেখা গিয়েছে ক্লেটনকে। ডুরান্ড কাপের পর ইস্টবেঙ্গল আইএসএলের জন্য প্রস্তুত হওয়ার আরও সুযোগ পেয়েছে। ফলে সমর্থকরা আশায় বুক বাঁধছেন।

২৫ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। এরপর ৩০ সেপ্টেম্বর কলকাতাতেই প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুতে লাল হলুদ খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ২১ অক্টোবর কলকাতাতেই লাল হলুদের ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে।

আইএসএলে প্রথম কলকাতা ডার্বি ২৮ অক্টোবর। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ডুরান্ড কাপে দুটি দ্বৈরথের ফল ১-১। অবশ্য ডুরান্ড ফাইনালে জেতায় খেতাব জিতেছে এমবিএসজি। এবার আইএসএলে প্রথমবার বাগানের পালতোলা নৌকাকে ডোবাতে তৈরি হচ্ছে মশাল-বাহিনী। নভেম্বরের চার তারিখ কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে হোম ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের।

২৫ নভেম্বর চেন্নাইয়ে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামবে কুয়াদ্রাতের দল। ৪ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড এফসি ও ৯ ডিসেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে হোম ম্যাচ রয়েছে লাল হলুদের। ১৬ ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ২২ ডিসেম্বর কলকাতায় ওডিশা এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

(ছবি- ইস্টবেঙ্গল এফসি মিডিয়া)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+