ISL 2023-24: ডার্বির আগে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের, গোয়ার কাছে হেরে নক আউটের স্বপ্নও ফিকে লাল হলুদের
নক আউটের স্বপ্ন আরও ফিকে হয়ে গেল ইস্টবেঙ্গলের। বুধবার গোয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে ১-০ গোলে হেরে গেল লাল হলুদ। সেই সঙ্গে বড় ম্যাচের আগে চাপ আরও বাড়ল কার্লোস কুয়াদ্রাতের দলের উপরে।
প্লে-অফে উঠার কঠিন অঙ্ক নিয়েই গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে প্রথম একাদশে দুটি বদল আনেন কার্লোস কুয়াদ্রাত। কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে প্রথম একাদশে ফেরেন হিজাজি মাহের, অন্যদিকে নন্দকুমারকে প্রথম থেকেই নামান কোচ। লক্ষ্য ছিল শুরু থেকেই গোয়ার বিরুদ্ধে চাপ তৈরি করা।

কিন্তু ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্বক খেলতে শুরু করে গোয়া দল। শুরু থেকে আক্রমণে উঠে এফসি গোয়া। চাপে পড়ে যায় লাল হলুদ ডিফেন্স। ম্যাচের শুরুতেই বেশ কয়েকবার দলের পতন রোধ করলেন গোলরক্ষক গিল। ১২ মিনিটে বোরহার পাস থেকে গোল করতে ব্যর্থ হলেন গোয়ার নোয়া।
৩২ মিনিটে প্রথম পজিটিভ আক্রমণ করে কার্লোস কুয়াদ্রপাতের দল। নন্দর পাস থেকে শট গোলে রাখতে ব্যর্থ নওরেম। এরপর ৩৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন হিজাজি মাহের।
কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লিড নিয়ে নিল গোয়া। নোয়ার গোলেই এগিয়ে যায় গোয়া। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মানালো মার্কুয়েজের দল।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর লক্ষ্যে একাধিক পরিবর্তন করলেন ইস্টবেঙ্গল কোচ। যদিও সদ্য সুস্থ হয়ে ওঠা সল ক্রেসপোকে এদিন বেঞ্চেই রাখা হয়। তবে সেরা দল নামিয়েও শেষ রক্ষা হল না।কিন্তু গোল এল না। রেফারির সিদ্ধান্ত ক্ষোভপ্রকাশ করে হলুদ কার্ড দেখলেন কুয়াদ্রাত। ডিফেন্স জমাট করেই ১ গোলে জিতেই মাঠ ছাড়ল গোয়া।
এই ম্যাচ জিতে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকল গোয়া, অন্যদিকে ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ইস্টবেঙ্গল। এই ম্যাচের পর লাল হলুদের প্রথম ছয়ে থাকার সম্ভাবনা আরও কমে গেল।
বড় ম্যাচের আগে এই হার লাল হলুদের কাছে বড় ধাক্কা। চোট-আঘাত-ক্লান্তি, কার্ড সমস্যা নিঃসন্দেহে কুয়াদ্রাতের দলের সমস্যা । তার থেকেও বড় সমস্যা নবাগত তিন বিদেশি ভাসকুয়েজ, আলেকজান্ডার এবং ফেলিসিও ব্রাউনের ফর্ম।রবিবার আবার বড় ম্যাচ রয়েছে। এই ম্যাচে মোহনবাগানের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইস্টবেঙ্গলের কাছেও। সবুজ মেরুন দল এই মুহূর্তে খেতাবের দৌড়ে রয়েছে। ওই ম্যাচে জিতলে হাবাসের দল শীর্ষে চলে যাবে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications