আইএসএল ২০১৬ : জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল ফুটবলের মহারণ
প্রতিক্ষার অবসান। জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল আইএসএল ফুটবলের মহারণ। বিকাল ৫.৩০ মিনিটে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্য বারের মতোই এবারের আইএসএল মরশুম শুরু হল। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালকের ভূমিকায় দেখা গেল অভিনেতা জন আব্রাহাম ও অভিষেক বচ্চনকে। পরে এই দুই বলিউড স্টারকে সঙ্গ দেন মহেন্দ্র সিং ধোনি এবং শচীন তেন্ডুলকর।[জেনে নিন ISL টুর্নামেন্টের সময়সূচি]
এবারের বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল বেশ কিছু চমক। বরুণ ধাওয়ান, আলিয়া ভাটের মতো জনপ্রিয় বলিউড তারকারা মঞ্চ মাতালেন । ফুটবল জ্বরে স্টেডিয়াম জুড়ে শুধু বাজল সিটি ,আর উড়ল বল। বরুণ -আলিয়ার সঙ্গে নাচের তালে মাতলেন উপস্থিত হাজার হাজার দর্শক। আইএসএলের তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]

অনুষ্ঠানের মহড়ার জন্য সকাল থেকই স্টেডিয়ামে চলে আসেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ ও অভিষেক বচ্চন। এদিনের অনুষ্ঠানে মুম্বই সিটি এফসির মালিক রণবীর কাপুর এবং কেরল ব্লাস্টার্সের মালিক শচীন তেন্ডুলকর স্টেডিয়ামে হাজির ছিলেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতা আম্বানি। তাঁর ঘোষনার সঙ্গে সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় আইএসএল ফুটবল মহারণ।
এবারের আইএসএল এর প্রথম ম্যাচটি রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং কেরল ব্লাস্টার্স এফসি দলের মধ্যে। সন্ধ্যা ৭ টা থেকে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১, স্টার স্পোর্টস এইচডি ২, স্টার স্পোর্টস ২,স্টার স্পোর্টস এইচডি ২, স্টার গোল্ড, স্টার গোল্ড এইচডি, স্টার জলসা মুভিজ, স্টার জলসা মুভিজ এইচডি, চ্যানেলগুলিতে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications