অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের স্বপ্নের দৌড় অব্যাহত

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের স্বপ্নের দৌড় অব্যাহত

অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর যোগ্যতা অর্জনকারী পর্বে জয়ের হ্যাটট্রিক করে ফেলল ভারত। মায়ানমারকে আল খোবারের প্রিন্স সৌদ বিন জালাউ স্টেডিয়ামে ৪-১ গোলে পরাজিত করল ভারত। এই চারটি গোলই প্রথমার্ধে করে ভারত।

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের স্বপ্নের দৌড় অব্যাহত

মিজোরামের দুই ফুটবলার ভানলালপেকা গুইতে এবং থাংলালসৌন গাংতে ভারতের হয়ে দু'টি করে গোল করেন। ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন ভানলালপেকা গুইতে। এই গোলের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ভারতের লিড ডবল করেন থাংলালসৌন গাংতে। দুই মিনিটের মধ্যে ৩৪ মিনিটের মাথায় ফের গোল করে ভারতীয় দল। প্রথম গোলের কাণ্ডারী গুইতে করেন নিজের দ্বিতীয় এবং ভারতের হয়ে তৃতীয় গোলটি। প্রথমার্ধের অন্তিম লগ্নে ৪৪ মিনিটের মাথায় ভারতের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন গাংতে। এই ম্যাচে ভারতের গোল সংখ্যা আরও বাড়তে পারত। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকার ফলে দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও গতি আনবে ভারতীয় দল এমনটা আশা করা হয়েছিল। বাস্তবেও ঘটেছিল তেমনটাই। কিন্তু দ্বিতীয়ার্ধে মায়ানমারের গোলরক্ষকের অভেদ্য প্রাচীরের সামনে কম করে তিনটি নিশ্চিত গোল আটকে যায়।

মায়ানমারের হয়ে একমাত্র গোলটি করেন হু ওয়াই ইয়ান। ম্যাচের ৬০ মিনিটের মাথায় ইয়ান ময়ানমারের একমাত্র গোলটি করে। এর আগের ম্যাচে কুয়েতকে ৩-০ ব্যবধানে পরাজিত করে ভারত। অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ সৌদি আরবিয়ার। আল খোবারের প্রিন্স সৌদ বিন জালাউ স্টেডিয়ামে ৯ অক্টোবর (রবিবার) এশিয়া তথা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশটির যুব দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+