কোস্টারিকার 'অন্যায় আবদার', বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ ঘিরে অযথা জটিলতা দুই দেশের
কোস্টারিকার 'অন্যায় আবদার', বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ ঘিরে অযথা জটিলতা দুই দেশের
বিশ্বকাপের আগে প্রতিটা দেশই প্রস্তুতি ম্যাচ খেলছে। বিশ্ব ফুটবলের মেগা টুর্নামেন্টে নামার আগে প্রতিটা দলই দেখে নিতে চাইছে তারা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর্জেন্টিনা, পর্তুগাল, বেলজিয়ামের মতো হাইপ্রোফাইল দলগুলির পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলছে কোস্টারিকা, কলোম্বিয়া, জাপানের মতো তথাকথিত পিছিয়ে থাকা দলগুলিও।

আর এই প্রস্তুতি ম্যাচ ঘিরেই অযথা জটিলতায় জড়িয়ে পড়ে কোস্টারিকা। বৃহস্পতিবার ইরাকের বিরুদ্ধে বাসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কোস্টারিকার। ইরাকের মাঠে এই ম্যাচটি আয়োজিত হওয়ার ফলে কুয়েতে যেখানে শিবির করেছে কোস্টারিকা সেখান থেকে ইরাকে খেলতে আসতে হতো। বুধবার স্থলপথে ইরাকে যায় কোস্টারিকার প্রতিনিধি দল। ইরাকে ঢোকার আগে সে দেশের নিয়ম অনুযায়ী প্রতিনিধি দলের সদস্যদের পাসপোর্টে স্ট্যাম্প লাগাতে চান নিরাপত্তারক্ষীরা। কিন্তু কোস্টারিকার প্রতিনিধি দলের সদস্যরা সেটা করতে দিতে চাননি। তাঁরা চেয়েছিলেন পাসপোর্টে স্ট্যাম্প ছাড়াই ইরাকে ঢুকতে। যেটা একে বারেই অসম্ভব। কোনও বিদেশি নাগরীক অন্য দেশে এলে সেখানে তাঁর পাসপোর্টে স্ট্যাম্প লাগানো বাধ্যতামূলক। সেই নিয়মই পালন করতে চেয়েছিল ইরাকের অভিবাসন দফতরের আধিকারিকরা কিন্তু কোস্টারিকা সেটি না মানায় তাদের প্রতিনিধি দলকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি।
নিজেদের দেশের প্রতিনিধি দলের অন্যায় আবদার না মানায় ক্ষুব্ধ হয়ে যান কোস্টারিকার ফুটলাররা। তাঁরা সিদ্ধান্ত নেন, প্রস্তুতি ম্যাচ না খেলার। সেই সময় কুয়েতে নিজেদের শিবিরেই ছিল দল। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে বিশ্বকাপের আয়োজকরা। দুই পক্ষের সঙ্গে কথা বলে তারা। এর পর কুয়েত থেকে বিশেষ বিমানে কোস্টারিকা দলরে ইরাকে নিয়ে যাওয়া হয়। তবে প্রতিনিধি দল আর ইরাকে যায়নি। তবে, যেই ম্যাচ ঘিরে এত কিছু সেই ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications