Sunil Chhetri: যুবভারতীতে বসে সাক্ষী থাকতে চান সুনীলের শেষ ম্যাচের? কীভাবে কাটবেন টিকিট?
আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। তবে ম্যাচটা যতটা ভারতের তার থেকে বেশি সুনীল ছেত্রীর। কারণ ঔদিনই ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন ক্যাপ্টেন। যুবভারতীতে বসে সুনীলের শেষ ম্যাচের সাক্ষী থাকতে চান? কীভাবে কাটবেন টিকিট তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ম্যাচের টিকিটের দাম আগেই প্রকাশ করেছিল আইএফএ। আর বুধবার এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হল। বুক মাই শো-তে পাওয়া যাচ্ছে এই টিকিট। ফুটবলপ্রেমীরা অন লাইনে বুক মাই শো ওয়েব সাইটে গিয়ে এই ম্যাচের জন্য নির্ধারিত টিকিট কাটতে পারবেন।

১০০ টাকায় পাওয়া যাবে ডানদিকের এ১ ব্লকের টিকিট। ১৫০ টাকার টিকিটে বাঁ দিকের এ১, বি৩ ও ডি৩ ব্লকের টিকিট। ২০০ টাকার টিকিটে বাঁ দিকের সি ১, ডানদিকের এ২, বি২ ব্লকে বসে খেলা দেখতে পাবেন। ২৫০ টাকার টিকিট কাটলে বাঁ দিকের এ২ ও সি৩ ব্লকের টিকিট পাবেন।
সুনীলকে ওই ম্যাচের পরে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করছে ফেডারেশন। যদিও ওই ম্যাচটি ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের, তাই প্রোটোকল মেনেই যা করার করতে হবে।ওই ম্যাচে সুনীল যে সমস্ত কোচ ও অধিনায়কের অধিনে খেলেছেন, তাঁদের আমন্ত্রণ জানানো হবে। সুনীলের প্রথম কোচ ছিলেন পাঞ্জাবের সুখবিন্দার সিং, তাঁকেও আনা হবে সেদিন।
সুনীলের প্রথম অধিনায়ক ছিলেন বাইচুং ভুটিয়া। তিনি ছাড়াও মাঠে থাকবেন বিজয়ন, আনচেরিরাও। ফেডারেশন থেকে সুনীলকে দেওয়া হতে পারে সোনার মুকুট, যদিও এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি, সুনীল যখন মাঠে নামবেন তখন পুষ্পবৃষ্টির পরিকল্পনাও আছে।
আন্তর্জাতিক গোল সংখ্যার নিরিখে রোনাল্ডো-মেসির পরেই রয়েছে সুনীলের স্থান। কিন্তু ব্যক্তিগত রেকর্ড বা পরিসংখ্যান নিয়ে কোনও দিনই ভাবেননি ক্যাপ্টেন। তাই বিদায় বেলাতেও আবেগতাড়িত ক্যাপ্টেন। ইগর জানিয়েছেন, আমাদের দলের অধিনায়ক সুনীল অবসর নিচ্ছেন, ওঁর শেষ ম্যাচ ৬ জুন। সেদিন ওঁকে আমরা জয় দিয়ে বিশেষ উপহার দিতে চাই। ফলে ৬ জুন সুনীল আবেগে ভাসতে চলেছে যুবভারতী।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications