ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতের আগে কোথায় কোথায় হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে কারা, রইল যাবতীয় তথ্য

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতের আগে কোথায় কোথায় হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে কারা, রইল যাবতীয় তথ্য

আর মাত্র দিন তিনেকের অপেক্ষা, তার পরই শুরু হতে চলেছে বিশ্ব মহিলা ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০২২। আগামী দিনে যে নারীরা বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়াবেন তাঁদের নিয়ে হতে চলা যুব বিশ্বকাপের জন্য সেজে উঠেছে ভারত। দ্বিতীয় ফিফা প্রতিযোগীতা ভারতের মাটিতে আয়োজিত হওয়ার আগে দেখে নিন অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আগের সংস্করণগুলিতে জিতেছে কোনদলগুলি।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০০৮:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০০৮:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ প্রথম আয়োজিত হল ২০০৮ সালে। বিশ্বকাপের প্রথম সংস্করণটি খেলা হয়েছিল নিউজিল্যান্ডে। মোট চারটি স্টেডিয়ামে ১৬টি দল অংশ নিয়েছিল। প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। রানার্স হয়েছিল আমেরিকা, তৃতীয় স্থানে শেষ করেছিল জার্মানি এবং চতুর্থ স্থানে শেষ করেছিল ইংল্যান্ড। মোট ১১৩টি গোল হয়েছিল ওই সংস্করণে। প্রতিযোগীতার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন জাপানের মানা ইওয়াবুচি।

 ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১০:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১০:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১০- আয়োজিত হয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়ে। মোট পাঁচটি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এই সংস্করণ। দক্ষিণ কোরিয়া এই সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল। রানার্স হয়েছিল জাপান, তৃতীয় হয়েছিল স্পেন এবং চতুর্থ স্থানে শেষ করেছিল উত্তর কোরিয়া। এই সংস্করণে মোট ১২৫টি গোল হয়েছিল। সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ইয়ো মিন-জি।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১২:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১২:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১২-এর আয়োজনের দায়িত্ব পেয়েছিল আজারবাইজান। ধারাবাহিক সফল উত্তর কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। আফ্রিকার দল ঘানা তৃতীয় স্থানে শেষ করে, চতুর্থ স্থানে জার্মানি শেষ করে। ১৬টি দলকে নিয়ে এই প্রতিযোগীতা আয়োজিত হয়েছিল ৬টি স্টেডিয়ামে। ফ্রান্সের গ্রিজ এমবক বাথি প্রতিযোগীতার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১৪:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১৪:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১৪ আয়োজিত হয় কোস্টা রিকায়। চারটি স্টেডিয়ামে এই সংস্করণ খেলা হয়েছিল। অংশগ্রহণকারী দেশ ছিল ১৬টি। এই সংস্করণে ১১৩টি গোল হয়েছিল। এই সংস্করণে প্রথম বার চ্যাম্পিয়ন হয় জাপান। ফাইনালে স্পেনকে পরাজিত করে এশিয়ার হাইপ্রোফাইল ফুটবল খেলিয়ে দেশটি। ইতালি তৃতীয় স্থানে শেষ করে এবং চতুর্থ হয় ভেনিজুয়েলা। জাপানের হিনা সুগিতা প্রতিযোগীতার সেরা ফুটবলার নির্বাচিত হন। জাপানের মামিকো মাতসুমোতো সর্বোচ্চ গোলদাতা হন, যুব মহিলা বিশ্বকাপ জেতার পাশাপাশি ফেয়ার প্লে পুরস্কারও জেতে জাপান।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১৬:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১৬:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১৬ আয়োজিত হয় জর্ডানে। প্রথম বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এই সংস্করণে ফের চ্যাম্পিয়ন হয় এবং দ্বিতীয় ফিফা অনূ্র্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ অর্জন করে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে তারা পরাজিত করে। তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করে স্পেন এবং ভেনিজুয়েলা। ৪টি স্টেডিয়ামে এই প্রতিযোগীতা আয়োজিত হয়েছিল। টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ফুকা নাগানো।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১৮:

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০১৮:

২০১৮ সালে উরুগুয়েতে আয়োজিত হয়েছিল ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। মোট ৩টি স্টেডিয়ামে এই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। লাতিন আমেরিকার দল মেক্সিকোকে হারিয়েছিল স্পেন। তৃতীয় এবং চতুর্থ স্থান যথাক্রমে অর্জন করেছিল নিউজিল্যান্ড এবং কানাডা। ৮৬টি গোল এই পুরো টুর্নামেন্টে হয়েছিল। টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন যৌথ সর্বোচ্চ গোল সংগ্রহকারী ক্লউডিয়া পেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+