Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাইজেরিয়ার বিরুদ্ধে এই তিন ফুটবলারের উপর ভরসা থাকবে আইসল্যান্ডের

নাইজেরিয়ার মতোই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ সমান গুরুত্বপূর্ণ আইসল্যান্ডের কাছেও। ইতিমধ্যেই পরের রাউন্ডে পৌছে গিয়েছে ক্রোয়েশিয়া।

নাইজেরিয়ার মতোই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ সমান গুরুত্বপূর্ণ আইসল্যান্ডের কাছেও। ইতিমধ্যেই পরের রাউন্ডে পৌছে গিয়েছে ক্রোয়েশিয়া। দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার দিকে সব থেকে এগিয়ে রয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি।

 নাইজেরিয়ার বিরুদ্ধে এই তিন ফুটবলারের উপর ভরসা থাকবে আইসল্যান্ডের

বিশ্বকাপে নিজেদের আবির্ভাবেই চমক দেখিয়েছে তারা আর্জেন্তিনাকে আটকে দিয়ে। তবে, চমক দিলেও নাইজেরিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের সামনে পড়তে চলেছে আইসল্যান্ড। কারণ ফিফা ক্রমতালিকায় পিছিয়ে থাকলেও আইসল্যান্ডের থেকে অনেক শক্তিশালী দল এই নাইজেরিয়া। এই ম্যাচ জয়ের জন্য দেখে নিন কাদের দিকে নজর থাকবে আইসল্যান্ডের।

আলফেরো ফিনবোগাসন: ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার আইসল্যান্ডের জার্সিতে খেলেছেন ৪৮টি ম্যাচ। ৪৮ ম্যাচে তাঁর গোল ১৪টি। এই ম্যাচে তিনি কেমন খেলেন সেই দিকে নজর থাকবে।

অ্যারন গানারসন: এই দলের অন্যতম ভরসা তিনি। দেশের জার্সিতে ৭৮ ম্যাচে করেছেন ২টি গোল। আইসল্যান্ডের মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে তাঁর উপরই।

এমিল হালফ্রেডসন: দেশের জার্সিতে ৬৫ ম্যাচ খেলা এই ফুটবলারের উপর অনেকটাই নির্ভর করবে আইসল্যান্ডের ভাগ্য। ৬৫ ম্যাচে একটি মাত্র গোল করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+