Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Franz Beckenbauer: বিশ্ব ফুটবলে ইন্দ্রপতন! জার্মানির কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার চিরঘুমে

Franz Beckenbauer: চিরঘুমে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। নতুন বছরের শুরুতেই বিশ্ব ফুটবলে দুঃসংবাদ। ইন্দ্রপতন। বায়ার্ন মিউনিখ তথা জার্মানির কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

অধিনায়ক ও জাতীয় দলের ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জেতার ঈর্ষণীয় নজির রয়েছে বেকেনবাওয়ারের দখলে। বেকেনবাওয়ারের মৃত্যুসংবাদ জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে।

Franz Beckenbauer: বিশ্ব ফুটবলে ইন্দ্রপতন!

বেকেনবাওয়ারের অধিনায়কত্বে পশ্চিম জার্মানি ১৯৭৪ সালের বিশ্বকাপ জিতেছিল। তিনি কোচ (বা ম্যানেজার) থাকাকালীন জার্মানি বিশ্বকাপ জেতে ১৯৯০ সালে। ফুটবল মাঠে সুনিপুণ দক্ষতা ও নেতৃত্বদানের অনবদ্য গুণ তাঁকে জনপ্রিয় করে তুলেছিল বিশ্ব ফুটবলে। ১৯ বছরের ফুটবল কেরিয়ারে তাঁর ১০৯টি গোল রয়েছে।

বায়ার্ন মিউনিখের হয়ে ৪৩৯টি ম্যাচ খেলে ৬৪টি গোল করেছেন বেকেনবাওয়ার। বায়ার্নের হয়ে পাঁচবার বুন্দেশলিগা খেতাব জিতেছেন। জার্মান কাপ জিতেছেন চারবার। ১৯৭৪ থেকে ১৯৭৬ অবধি টানা তিনবার ইউরোপিয়ান খেতাব জেতাতেও অগ্রণী ভূমিকা রাখেন বেকেনবাওয়ার। পশ্চিম জার্মানির হয়ে ১০৩ ম্যাচে ১৪টি গোল করেছেন।

১৯৭৪ সালে বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করানোর আগে বেকেনবাওয়ার ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাবও জিতেছিলেন। ফুটবলার ও ম্যানেজার হিসেবে যে তিনজন বিশ্বকাপ জিতেছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জার্মান কিংবদন্তি। জার্মানির এই প্রাক্তন সেন্টার ব্যাক ছাড়াও এই নজির রয়েছে ব্রাজিলের মারিও জাগালো ও ফ্রান্সের দিদিয়ের দেশঁর।

জাগালো প্রয়াত হন ৫ জানুয়ারি। এবার চিরঘুমে চলে গেলেন বেকেনবাওয়ারও। বেকেনবাওয়ার দু-বার ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। চারবার জার্মানির সেরা ফুটবলার হয়েছেন। বিংশ শতকের বিশ্ব ফুটবলের সেরা দল, ফিফা বিশ্বকাপের ড্রিম টিম ও ব্যালন ডি'অর ড্রিম টিমেও জায়গা করে নিয়েছিল বেকেনবাওয়ারের নাম।

মিডফিল্ডার হিসেবে ফুটবল জগতে প্রবেশ। কিন্তু খ্যাতি হয় সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেই। বেকেনবাওয়ারের কোচিংয়ে বায়ার্ন বুন্দেশলিগা জিতেছে। ১৯৯৬ সালে জিতেছে উয়েফা কাপও। ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর খেতাব জিতেছেন ২ বার। বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

হার্টের সমস্যা ছিল। চোখে সংক্রমণের পাশাপাশি পার্কিনসন্স, ডিমেনশিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। জার্মানির হয়ে কোচিং করানোর পাশাপাশি বায়ার্নের কোচ ছিলেন। মার্সেইয়ের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বও সামলেছেন। নিউ ইয়র্ক কসমস, হামবুর্গের হয়েও খেলেছেন বেকেনবাওয়ার। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের বিডিং প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই তদন্ত প্রক্রিয়ায় সঠিকভাবে সহযোগিতা করতে না পারার অভিযোগে ২০১৪ সালে বেকেনবাওয়ার ৯০ দিনের ব্যানের সম্মুখীন হন। তদন্তেরও মুখোমুখি হয়েছিল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ফুটবল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+