Euro Cup 2024: ইউরো সেমিফাইনালে স্পেনের সামনে ফ্রান্স, বিদায় রোনাল্ডোর পর্তুগালের
Euro Cup 2024: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউরো কাপ জেতার স্বপ্নভঙ্গ। হামবুর্গে ফোক্সপার্কস্টাডিয়নে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে পর্তুগালকে হারাল ফ্রান্স।
যার সুবাদে মঙ্গলবার মিউনিখে বিশ্বকাপের রানার-আপরা খেলবে এবারের ইউরো কাপে সব ম্যাচে জেতা স্পেনের। বিদায় নিল রোনাল্ডোর পর্তুগাল।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুই দলই গোল করতে পারেনি। যদিও দুউ দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজের কাজটা হয়নি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে খুব কাছ থেকে গোল করার সুযোগ পেলেও তা নষ্ট করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপের খেলা দেখে মনে হয়েছে, নাক ভাঙার পর যে ফেস মাস্ক পরছেন তাতে অস্বস্তি কাটছে না। এমবাপেকে অতিরিক্ত সময়ে তুলেও নেওয়া হয়। শেষ অবধি এমবাপের খেতাবের আশা থেকে গেলেও হতাশা নিয়েই ফিরতে হচ্ছে রোনাল্ডোকে।
থিও হার্নান্দেজ ২০ গজ দূর থেকে শট নিয়েও পরাস্ত করতে পারেননি দিয়োগো কোস্তাকে। অন্যদিকে, রাফায়েল লিও চেষ্টা চালালেও জোরালো সুযোগ তৈরিতে ব্যর্থ হন। ৫৫ মিনিটে ফরাসি গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেজ ও ভিতিনহার শট রুখে দেন। রান্দাল কোলো মুয়ানিকে গোল পেতে দেননি সতর্ক রুবেন দিয়াজ।
ফ্রান্সের ওসুমানে দেম্বেলে পেনাল্টি শ্যুটআউটে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। পর্তুগালের হয়ে প্রথম শট থেকে গোল করেন রোনাল্ডো। এপপর ফ্রান্সের ইউসুফ ফোফানা ও পর্তুগালের বার্নার্দো সিলভা গোল করেন। ফ্রান্সের তৃতীয় শট থেকে গোল করে ৩-২ করেন জুলস কৌন্ডে।
এরপর পর্তুগালের জোয়াও ফেলিক্স গোল করতে ব্যর্থ হন। ব্র্যাডলি বারকোলা গোল করে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন। পর্তুগালের নুনো মেন্দেজ গোল করলেও শেষ শটটি বাঁচাতেই হতো পর্তুগাল গোলরক্ষককে। কিন্তু থিও হার্নান্দেজ বল জালে জড়িয়ে দিতেই সেমিফাইনালে পৌঁছে যায় ফ্রান্স।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications