Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: রবার্তো বাজ্জিওর বাড়িতে ভয়াবহ কাণ্ড! মাথায় বন্দুকের বাটের আঘাত, ইউরো ম্যাচ ফেলেই হাসপাতালে

Euro Cup 2024: ইউরো কাপের ম্যাচ দেখছিলেন বাড়িতে বসেই। স্পেনের কাছে পরাস্ত হয়েছে ইতালি। তারই মধ্যে ভয়াবহ কাণ্ড ঘটে গেল রবার্তো বাজ্জিওর বাড়িতে।

ইতালির প্রাক্তন বিশ্বকাপারের মাথায় বন্দুক ধরে ডাকাতি চালাল পাঁচ দুষ্কৃতী। বাজ্জিও বাধা দিতে গেলে তাঁর মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়। ফলে ম্যাচ ফেলেই প্রাণ বাঁচাতে হাসপাতালে ছুটতে হলো বাজ্জিওকে।

Euro Cup 2024

উত্তর পূর্ব ইতালির ভিসেঞ্জায় বাজ্জিওর বাড়ি। ইতালির প্রাক্তন তারকার বয়স এখন ৫৭। রাত ১০টা নাগাদ তিনি বাড়িতেই ছিলেন। চোখ রেখেছিলেন ইতালি বনাম স্পেন ম্যাচের দিকে। সেই সমই তাঁর বাড়িতে ঢুকে পড়ে পাঁচজনের সশস্ত্র ডাকাত দল। সকলেই মুখোশ পরে ছিল।

ইতালির সংবাদমাধ্যমের দাবি, বাজ্জিও ডাকাতিতে বাধা দিতে গেলে একজন দুষ্কৃতী তাঁর মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে। ফলে কপালের কাছে কিছুটা অংশ কেটে যায়। এরপর বাজ্জিওকে সপরিবারে একটি ঘরে আটকে রেখে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। প্রচুর অলঙ্কার, ঘড়ি ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাতরা চলে গেলে বাজ্জিও দরজা ভেঙে বেরিয়ে এসে পুলিশে খবর দেন।

বাজ্জিওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কপালে বেশ কয়েকটি সেলাই পড়েছে বলেও জানা যাচ্ছে। যদিও বাজ্জিওর পরিবারের বাকিদের উপর কোনও আক্রমণ হয়নি। ইতালির হয়ে ৫৬টি ম্যাচ খেলা বাজ্জিওর ২৭টি গোল রয়েছে। ১৯৯৩ সালে ব্যালন ডি'অর খেতাব জেতেন বাজ্জিও।

পুলিশ বাজ্জিও এবং তাঁর পরিবারের সদস্যদের বয়ান নিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নজরদারি চালানোর জন্য রাখা ক্যামেরার ফুটেজ। উল্লেখ্য, ১৯৯৪ সালের বিশ্বকাপে বাজ্জিও ছিলেন দারুণ ছন্দে। ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ইতালির ম্যাচ গোলশূন্য থাকায় ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। বাজ্জিও গোল করতে ব্যর্থ হন। অনেক বাইরে শট মেরে। যা ভেঙে দেয় ইতালির ফুটবলপ্রেমীদের হৃদয়। ট্র্যাজিক নায়কদের তালিকায় নাম ওঠে বাজ্জিওর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+