Euro 2020 : রাশফোর্ডের পর বর্ণবিদ্বেষ নিয়ে সরব ইংল্যান্ডের স্যাঞ্চো, পিএসজিতে দন্নারুম্মা

Euro 2020 : রাশফোর্ডের পর বর্ণবিদ্বেষ নিয়ে এবার সরব স্যাঞ্চো, পিএসজিতে দন্নারুম্মা

ইউরো কাপের ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি মিসের জন্য ক্ষমাপ্রার্থী হয়েও বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডে জ্যাডন স্যাঞ্চো। মার্কাস রাশফোর্ডের মতো সোশ্যাল মিডিয়ায় লম্বা বার্তাও লিখিছেন ব্রিটিশ ফুটবলার। ওই ফাইনালেরই নায়ক ইতালির গোলরক্ষক জানলুইজি দন্নারুম্মা এবার নেইমারের ক্লাব পিএসজি-তে সই করলেন।

ক্ষমা চাইলেন স্যাঞ্চো

ক্ষমা চাইলেন স্যাঞ্চো

ইতালির বিরুদ্ধে ইউরো কাপের ফাইনালে পেনাল্টি মিস করে রাতারাতি খলনায়ক বনে গিয়েছেন ইংল্যান্ডের স্যাঞ্চো। এর জন্য মস্ত বার্তা লিখে তিনি ইংল্যান্ডের ফুটবল পাগল জনতার কাছে ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন যে তিনি দেশকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন। সেই স্বপ্নভঙ্গের ঝালা অনুভব করছেন কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলে যাওয়া ব্রিটিশ ফুটবলার।

বর্ণবিদ্বেষ নিয়ে সরব স্যাঞ্চো

ইউরো কাপের ফাইনাল শেষ হওয়ার পর দলের বাকি দুই সতীর্থের মতো জ্যাডন স্যাঞ্চোকেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়। যা অতি দুঃখজনক ঘটনা বলে মনে করেন ওই ফুটবলার। তাঁর কথায়, এই ঘটনা নতুন নয়। এর আগেও তাঁকে এ ধরনের বিদ্বেষের মুখে পড়তে হয়েছে বলেও জানিয়েছেন স্যাঞ্চো। লিখেছেন, কুৎসা কিংবা বিদ্বেষ কখনও জয়ী হতে পারে না। তাঁর মতোই যে যে তরুণ বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন, তাঁদের মাথা উঁচু এগিয়ে চলার বার্তাও দিয়েছেন স্যাঞ্চো।

সরব রাশফোর্ড, প্রত্যয়ী জনসন

সরব রাশফোর্ড, প্রত্যয়ী জনসন

ইউরো কাপের ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি মিস করে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ডও। তিনি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। ইংল্যান্ডে বর্ণবৈষম্য যে বড়সড় সমস্যা তা মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এই কু-অভ্যাস বন্ধ করার উদ্যোগ নিতে তাঁর সরকার প্রত্যয়ী বলেও জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী।

পিএসজি-কে দন্নারুম্মা

ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড ফুটবলারদের পরপর পেনাল্টি সেভ করে নায়ক হয়ে যাওয়া জানলুইজি দন্নারুম্মা এবার বড় ক্লাব অফার পেলেন। নেইমার ও কিলিয়ান এমবাপের ক্লাব প্যারিস সেইন্ট জের্মেইনে সই করেছেন ইতালীয় গোলরক্ষক। ফরাসি ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে দন্নারুম্মার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+