CFL 2024: লিগের লড়াইয়ের সুবিধাজনক জায়গায় লাল হলুদ, দেখে নিন সুপার সিক্সের পয়েন্ট টেবল
কলকাতা লিগ মানেই দীর্ঘ কয়েক দশক ধরেই ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আধিপত্য। কিন্তু ২০১৯ সাল থেকে লিগের চিত্রটা বদল হতে শুরু করে। কোভিড পরবর্তী সময়ে কলকাতা লিগে দুই বার চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান স্পোটিং। গত মরশুম থেকে লিগের ফর্ম্যাট বদলেছে। গ্রুপ পর্বের পর সেরা ছয় দলকে নিয়ে হচ্ছে সুপার সিক্স। দীর্ঘ কয়েক বছর আবার কলকাতা লিগ জয়ের হাতছানি লাল হলুদের সামনে।
বুধবার কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে ভবানীপুরের মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার। এই ম্যাচ শেষ হল ১-১ গোলে। এরফলে লিগের লড়াইয়ে বাড়তি সুবিধা পেয়ে গেল ইমামি ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের দৌড়ে খানিকটা ,সুবিধাজনক জায়গায় বিনো জর্জের দল। এই প্রতিবেদনে তুলে ধরা হল কলকাতা লিগের পয়েন্ট টেবলের বর্তমান চিত্রটা।

দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবার এতদিন লাল হলুদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল । ভবানীপুরের বিরুদ্ধে ড্র করায় লিগ লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ১৪ ম্যাচে তাঁদের সংগ্রহ ৩৬। কিবু ভিকুনার দল ১১ ম্যাচ জিতেছে তিনটি ম্যাচ ড্র করেছে। অর্থাৎ ডায়মন্ড হারবারের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
অন্যদিকে ভবানীপুর ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে থাকছে তৃতীয় স্থানে। ভবানীপুর ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচ জিতেছে, ২টি ম্যাচ ড্র এবং দুটি ম্যাচ হেরেছে। কাস্টমস ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে। সুরুচি সংঘ ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। মহমেডান ২২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে।ফলে অনেকটাই সুবিধাজনক জায়গায় আছে ইস্টবেঙ্গল। জয়ের ধারা ধরে রাখতে পারলে ২০১৭ সালের পর আবার কলকাতা লিগ ঢুকতে পারে লাল হলুদ তাঁবুতে ।












Click it and Unblock the Notifications