Emami East Bengal: ডিফেন্সে জোড়া বিদেশি নিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল, সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ কুয়াদ্রাত
বিগত কয়েক মরসুম ধরেই রক্ষণের সমস্যা ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে। এবার ডিফেন্স নিয়ে বাড়তি সতর্ক লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। চির প্রতিদ্বন্দ্বী দলে রয়েছেন জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকুর মতো তারকা। ফলে তাদের আটকাতে রক্ষণে দুই বিদেশিকে দলে নিতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল।
সূত্রের খবর ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন জর্ডন এলসে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের সঙ্গে কথা বার্তাও একপ্রকার চূড়ান্ত। একইসঙ্গে লাল-হলুদে সই করিয়েছে স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পার্দোকে। তাঁর আর্ন্তজাতিক ছাড়পত্রও পৌঁছে গিয়েছে ম্যানেজমেন্টের হাতে। সম্ভবত আগাস্টের শুরুতেই কলকাতায় আসবেন দুই বিদেশি ডিফেন্ডার।

ইতিমধ্যেই শহরে এসে সিনিয়র দল নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন লাল-হলুদ কোচ কার্লেোস কুয়াদ্রাত । ডুরান্ড কাপের আগেই দল নিয়ে নেমে পড়েছেন তিনি। হায়দরাবাদ এফসি থেকে বোরহা হেরেরাকে নেওয়ার ঘোষণা আগেই করেছিল ইস্টবেঙ্গল। স্প্যানিশ মিডিওকে ইতিমধ্যেই টিকিটও পাঠিয়ে দেওয়া হয়েছে। দিন দুয়েকের মধ্যেই শহরে পা রাখতে চলেছেন তিনি।
কোচ কার্লোস কুয়াদ্রাত ইমামি ইস্টবেঙ্গল মিডিয়াকে বলেন, 'কলকাতা বিমান বন্দরে যে অর্ভ্যথনা পেয়েছি তাতে আমি মুগ্ধ। আমি এখানকার সমর্থকদের কথা অনেক শুনেছিলাম। কলকাতায় এসে তার প্রমাণ পেলাম। ডুরান্ড কাপ সামনে, আমাদের কাছে প্রতিটা সেশন খুব গুরুত্বপূর্ণ। বিনো জর্জ খুব ভালো কাজ করেছেন।'

এদিকে, আইএফএ এর পাশে কলকাতা পুরসভা। ফুটবল মরসুমে ফুটবলাররা প্রায়শই চোট আঘাতের শিকার হন। কিন্তু লিগের সব মাঠে অ্যাম্বুলেন্স রাখা সম্ভব হয় না। আইএফএর সহায়তায় এগিয়ে এলো কলকাতা পৌর সংস্থা। রবিবার মহামেডান মাঠে প্রিমিয়ার ডিভিশনের মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম পিয়ারলেস স্পোর্টস ক্লাব এর ম্যাচে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি এএলএস অ্যাম্বুলেন্স প্রদান করবেন আইএফএ কর্তাদের হাতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications