East Bengal: গোল বাতিল ক্লেইটনের, লড়াই করেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হার ইস্টবেঙ্গলের
দীর্ঘদিন পর আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ খেলতে নেমে লড়াই করেও হারতে হল ইস্টবেঙ্গলকে। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় এসিএলের মূল পর্বে খেলার সুযোগ ছিল লাল হলুদের কাছে। এসিএল অভিযানের শুরুতেই ধাক্কা খেল কার্লেস কুয়াদ্রাতের দল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের অলটিন অসির বিরুদ্ধে ৩-২ গোলে হারল ইস্টবেঙ্গল।
ম্যাচের শুরুতেই লাল হলুদ ব্রিগেড এগিয়ে গিয়েছিল। সাত মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড। কিন্তু বেশিক্ষণ সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ১৭ মিনিটে দুরন্ত শটে অলটিন আসির হয়ে সমতা ফেরান মিরাত আনায়েভ। এই গোলের পর মাঝমাঠের দখল নিয়ে নেন অলটিনের ফুটবলারেরা। যদিও ২৭ মিনিটে ফ্রিকিক থেকে দলকে এগিয়ে দেন অলটিনের নুরমিরাদভ সেলিম।

৫৯ মিনিটে সাউল ক্রেসপোর গোলে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। ৮১ মিনিটে ইস্টবেঙ্গলের ক্লেইটন সিলভার গোল বাতিল হয়, না হলে হয়তো ম্যাচ ড্র হতে পারত। গোল বাতিল নিয়ে বিতর্ক রয়েই গেল। প্রতিপক্ষ দলের গোলরক্ষকের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। রেফারি কাছেই ছিলেন। তিনি গোল বাতিলের নির্দেশ দেন।
এই ম্যাচে হারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূল পর্বের মূলপর্বে যেতে পারল না ইস্টবেঙ্গল। তবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ এখনও রয়েছে কার্লোস কুয়াদ্রাতের দলের সামনে।
নয় বছর পরে এশিয়ার ক্লাব স্তরে ফিরল ইস্টবেঙ্গল। ২০১৫ সালে শেষবার এশিয়ার মঞ্চে কোয়ালিফাই করেছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু শুরুটা ভালো হল না। এসিএলের মূল পর্বে খেলার স্বপ্ন অধরাই থাকল। আপাতত এএফসি কাপেই ফোকাস করতে হবে কুয়াদ্রাতের দলকে।
দল যে এখনও পুরোপুরি তৈরি হয়নি তা ম্যাচ শেষে মেনে নিলেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ফলে আগামী রবিবার ডুরান্ড কাপের ডার্বির আগে কিছুটা চিন্তায় থাকবে লাল হলুদ শিবির।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications