Durnad Cup 2023: মোহনবাগানের যুব দলের স্কোয়াডে থাকছেন সিনিয়ররাও, প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বাস্তব
বৃহস্পতিবার ডুরান্ড কাপের বোধন। প্রথম ম্যাচেই মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুনের প্রতিপক্ষ বাংলাদেশের সেনা দল। এবার কলকাতা লিগে খেলা যুদ দলকেই ডুরান্ডে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। দলের কোচিংয়ের দায়িত্বে থাকছেন বাস্তব রায়ই। মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনা, ইমামি ইস্টবেঙ্গল ও পঞ্জাব এফসি।
কলকাতা লিগে ফুট ফোটাচ্ছে বাগানের তরুণ তুর্কিরা। কিন্তু ডুরান্ডে বিদেশি দলের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশ সতর্ক সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। যতই যুব দল খেলানো হোক ঐতিহ্যশালী এই টুর্নামেন্টকে হালকাভাবে নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। যুব দলের সঙ্গে বেশ কয়েকজন সিরিয়র দলের ফুটবলারকেও ডুরান্ড কাপে রেজিস্ট্রেশন করিয়েছে সবুজ মেরুন।

বাগান সূত্রের খবর, দেশীয় ফুটবলারদের মধ্যে লিস্টন কোলাসো, মনবীর সিং, কিয়ান নাসিরির নাম নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিদেশিদের মধ্যে পোগবা এবং হুগো বুমোসের নাম রয়েছে। ডার্বির কথা মাথায় রেখেই সিনিয়র ফুটবলারদের নাম নথিভুক্ত করে রাখা হয়েছে ডুরান্ডে।
ম্যাচের আগেরদিন মোহনবাগান এসজি মিডিয়াকে কোচ বাস্তব রায় বলেন, 'এই বছরের ডুরান্ড কাপে গ্রুপ অফ ডেথে মোহনবাগান। সব থেকে কঠিন গ্রুপে রয়েছে দল। তবে মোহনবাগান যে প্রতিযোগিতায় খেলতে নামে তা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামে। আর সেটা মাথায় রেখেই প্রথম ম্যাচ থেকে দল খেলতে নামবে।'

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'সিনিয়র ফুটবলারদের যারা বেশি দিন অনুশীলন করেছে, তারা তৈরি। আর যুবদল তো খেলার মধ্যেই রয়েছে। বাংলাদেশ সেনার দল বেশ শক্তিশালী, বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন। সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে। '
প্রতিপক্ষ দল সম্পর্কে বাস্তব রায় বলেন , 'বাংলাদেশ সেনা দল যথেষ্ট শক্তিশালী। ওরা ইন্ডিপেন্ডেন্স কাপ জিতে ডুরান্ডে এসেছে। ওদের বেশ কিছু ভালো ফুটবলার আছে বলেই শুনেছি। তবে আমাদের যুব দলও লিগের ম্যাচে এখনও অপরাজিত। সেই দলের সঙ্গে আরও কিছু ফুটবলার যুক্ত হবে। ফলে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে। নিজেদের মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা তৈরি।'
সব মিলে যুবভারতীতে বৃহস্পতিবার বিকেলে ঘরের মাটে সমর্থকদের উপস্থিতিতে ,প্রথম ম্যাচে জয় ছাড়া আর কোন কিছুই ভাবছে না মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।
উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আয়োজকরা টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে কোনও খামতি রাখতে চান না। এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেছেন আয়োজকরা।বিকাল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। আধ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের পরে শুরু হবে ম্যাচ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications