Durand Cup 2023: ক্লান্তিই চিন্তা ফেরান্দোর, বদলার ম্যাচে ট্রফি জয়ই লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টের
ডুরান্ডের লিগ পর্যায়ে সাড়ে চার বছর ডার্বিতে কিছুটা অপ্রত্যাশিতভাবেই হারের মুখ দেখতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। রবিবার আবার বড় ম্যাচে মুখোমুখি দুই প্রধান। সবুজ মেরুন শিবিরে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই শব্দ। বদলা। ১২ অগাস্টের হারের স্মৃতি এখনও দগদগে জুয়ান ফেরান্দোর দলের কাছে। রবিবার বদলার সঙ্গে বোনাস হিসাবে ট্রফিটাও সমর্থকদের উপহার দিতে চান জেসন কামিংস-হুগো বুমোসরা।
শুধু ডুরান্ড কাপ নয়, মোহনবাগানকে এর মধ্যেই খেলতে হয়েছে এএফসি কাপের যোগ্যতা পর্বের ম্যাচ। সেই ম্যাচগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এএফসি কাপের মূলপর্বে পৌঁছে গিয়েছে মোহনবাগান। সবুজ-মেরুনের লক্ষ্য এখন ডুরান্ড কাপের ফাইনালে। মেগা ফাইনালের স্প্যানিশ কোচের অস্বস্তির কারণ ফুটবলারদের ক্লান্তি। পর পর ম্যাচ খেলতে হচ্ছে সবুজ মেরুনকে। তাই ক্লান্তি এখন বড় প্রতিপক্ষ সবুজ মেরুনের কাছেও।

প্রথম একদশ নিয়ে এখনও নিশ্চিত নন ফেরান্দো। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন বলেন, 'আমার দলের ফুটবলাররা ভীষণভাবে ক্লান্ত। আমি এখনও নিশ্চিত নই, টিম কী ভাবে সাজাব। রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। আমি খুশি। মুম্বই, গোয়াকে হারিয়েছি। আমাদের উন্নতির সুযোগ রয়েছে। সামনে বড় চ্যালেঞ্জ। তবে ফোকাস একটাই, ট্রফিটা জিততে চাই।'
প্রথম ডার্বিতে হার মেনেছিল ফেরান্দোর দল, রবিবার সেই হারের মধুর প্রতিশোধ নিতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও ফেরান্দো মুখে একবারও বদলা শব্দটি মুখে আনলেন না।

ফেরান্দোর কথায়, 'এই টুর্নামেন্টে আমরা ভালো খেলছি। মুম্বই সিটি এফসিকে হারিয়েছি। আমরা ম্যাচ জিততে চাই। ফাইলা জিতলেই ট্রফি জিতব। দল ৫০% তৈরি। এত ঘনঘন ম্যাচ যে, কোনও ট্রেনিং করার সুযোগ পাইনি। ম্যাচ খেলেছি, রিকভারি করেছি। ইচ্ছে রয়েছে ম্যাচের শেষে আবার ট্রেনিং করব। তবে কোনও ম্যাচ নয়।'
গোল খাওয়ার কারণ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, 'অনেক সময়ে বেশি ম্যাচ খেললে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে। আর যে গোলগুলো হয়েছে, সেগুলো ব্যক্তিগত ভুলের জন্য। ডুরান্ড কাপ ফাইনালের শেষে ছেলেদের নিয়ে পড়তে হবে। তখন তো একাধিক ম্যাচ খেলতে হবে না। দলটাকে গুছিয়ে ফেলতে পারব।'
প্রতিপক্ষ ইমামি ইস্টবেঙ্গল নিয়েও বাড়তি সতর্ক ফেরান্দো। তাঁর কথায়, 'ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে। শেষ ম্যাচে আমাদের হারিয়েছে। ফলে ওদের হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্ন নেই।'

দলের নবাগত ফুটবলার ভিক্টর বলেন, 'এখানকার ডার্বির কথা অনেক শুনেছি। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আমি এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেনি, সময় পাইনি দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। এখনও সতীর্থদের ঠিক মতো চেনে উঠতেই পারেনি।তারি মধ্যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং দলকে জেতানোর। তবে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আনোষয়ার আলি দুরন্ত।'
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications