Cristiano Ronaldo: মেসি-কোহলিকে হারিয়ে শীর্ষে রোনাল্ডো, বছর শেষে পর্তুগিজ তারকাকে বিরাট সুখবর দিল গুগল
মাঠে সাফল্যের নিরিখে মেসি যতই পিছেন ফেলুন রোনাল্ডোকে। কিন্তু জনপ্রিয়তার নিরিখে আর্জেন্টাইন তারকাকে টপকে গেলেন পর্তুগিজ মহাতারকা। সম্প্রতি গুগলের পক্ষ থেকে সবথেকে বেশিবার সার্চ করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান দেখা যাচ্ছে গুগলের ইতিহাসের সবথেকে সার্চ হয়েছে রোনাল্ডোর নাম। পিছনে ফেলে দিয়েছেন মেসি এবং বিরাট কোহলির মতো জনপ্রিয় ক্রীড়াবিদদের।
গত ২১ বছর ধরেই ফুটবল মাঠে দ্বৈরথ অব্যাহত রয়েছে দুই ফুটবল তারকার। ক্লাব ফুটবল হোক বা দেশের জার্সিতে উভয় ক্ষেত্রেই মেসি- রোনাল্ডো দ্বৈরথ অন্যমাত্রা পেয়েছে। আন্তর্জাতিক ফুটবলে ট্রফি জয়ের নিরিখে ইতিমধ্যে রোনাল্ডোকে পিছনে ফেলেছেন এলনএমটেন। মেসি জিতেছেন কোপা আমেরিকা, ফাইনালিসীমা এবং বিশ্বকাপ। অন্যদিকে রোনাল্ডো জিতেছেন শুধু ইউরো কাপ।

ক্লাব ফুটবলে ৯৯০টি ম্যাচে খেলেছেন রোনাল্ডো। গোল করেছেন ৭৩৫টি। পর্তুগালের জার্সিতে ২০৫ ম্যাচে ১২৮ গোল আছেন সিআরসেভেনের নামের পাশে।
ক্রিকেটারদের তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি। চলতি বছরে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। ২০২৩ মাস্টার ব্লাস্টারের একাধিক রেকর্ড ভেঙেছেন কিং কোহলি। তারমধ্যে অন্যতম একদিনের ক্রিকেটে ৪৯টি শতরানের মাইলস্টোন।বিশ্বকাপে ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে ৫০টি শতরান করে টপকে গিয়েছেন সচিনের অনবদ্য কীর্তিও।
এরই সৌজন্যে গুগলে একটি রেকর্ড গড়েছেন কিং কোহলি।২০২৩ সালে গুগল সার্চে সবথেকে বেশি নাম উঠেছে প্রাক্তন ভারত অধিনািয়কের। এমনকি গুগলের ২৫ বছরের ইতিহাসে এতবার কোনও ক্রিকেটারের নাম সার্চ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে আবার মাঠে ফিরবেন কিং কোহলি।
ইনস্টাগ্রামে ২৫০ মিলিয়ন ফলোয়ার সহ তৃতীয় খেলোয়াড় বিরাট কোহলি। এক নম্বরে রয়েছেন পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ফলোয়ারের সংখ্যা ৫৮৫ মিলিয়ন। অন্যদিকে আর্জেন্তাইন ফুটবলার লিওনেল মেসি রয়েছেন দুই নম্বরে। তাঁর ৪৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। নেটিজেনদের মধ্যে রোনাল্ডোর জনপ্রিয়তা কতটা উর্ধ্বমুখী সেটা গুগলের রিপোর্টই বলে দিচ্ছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications