Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lionel Messi: হংকংয়ে না খেলে টোকিওতে মাঠে নামলেন, বেজায় চটেছে চিন, কূটনীতিতে জড়ালেন মেসি

চোটের জন্য হংকংয়ে প্রদর্শনী ম্যাচে খেলতে পারেননি, কিন্তু‌ বুধবার জাপানে মাঠে নামেন মেসি। আর্জেন্টাইন ফুটবল তারকার কর্মকাণ্ডে বেজায় চটেছে চিন। ফুটবল মাঠের মহাতারকাকে ঘিকে শুরু হয়ে গিয়েছে কূটনৈতিক তরজাও। হংকংয়ে মেসির না খেলা নিয়ে এবার কড়া অবস্থান নিল চিন।

উন্মাদনা থাকলেও, মেসিকে হংকং স্টেডিয়ামে ম্যাচে খেলানো হয়নি। দ্বিতীয়ার্ধে ক্রমেই জোরাল হতে থাকে দর্শকদের শোরগোল।রবিবারের বহুল আলোচিত প্রদর্শনী ম্যাচটি শেষ হয় ভক্তদের কটাক্ষের মাঝে। এর লক্ষ্য ছিলেন ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। হ্যামস্ট্রিং স্ট্রেনের কারণে মেসি না খেলায় অর্থ ফেরত দাবি করে সকলে।

Lionel Messi

কিন্তু চোটের জল্পনার মধ্যেই বুধবার টোকিওতে মাঠে নামেন মেসি। জাপানি দর্শকদের আনন্দে ভাসিয়ে ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের বাকি সময়ে নিজের ঝলকও দেখান। আক্রমণ তৈরির পাশাপাশি গিয়েছিলেন গোলের কাছাকাছিও। কিন্ত গোল পাননি এমনকি দলকেও জেতাতে পারেননি।

এশিয়া সফরের শেষে জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে প্রীতি ম্যাচে হেরে গেল ইন্টার মায়ামি। নির্ধারিত সময় গোলশূণ্য থাকলেও টাইব্রেকারে হারল মেসির দল।হার-জিত বড় কথা নয়, মেসির মাঠে নামাটাই বড় ফ্যাক্টর। ঐতিহাসিকভাবে এবং কূটনীতির মঞ্চে চিন-জাপানের সম্পর্ক খুব একটা ভালো তা বলা যায় না। এবার তাতেই জড়িয়ে পড়েছেন মেসিও।

হংকংয়ে মেসির ম্যাচ না খেলা ‌নিয়ে সমালোচনায় সরব হয়েছে চিন।সেই দেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রথমসারির সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, "এই সফরে মেসির ছয়টি প্রাক-মরশুম প্রীতি ম্যাচের মধ্যে হংকংয়ের ম্যাচটিই একমাত্র ছিল যেখানে তিনি অনুপস্থিত ছিলেন। পরিস্থিতি ইন্টার মিয়ামি এবং মেসির সততার উপর এই সন্দেহ ও সংশয়কে আরও বাড়িয়ে দিয়েছে।এই ঘটনার প্রভাব খেলাধুলার পরিমণ্ডলে বহুদূর ছাড়িয়ে গেছে।'

মেসির খেলা দেখার জন্য বহু টাকা ক্রয় করে টিকিট কিনেছিলেন হংকংয়ের দর্শকরা। কিন্তু মেসি ম্যাজিক না দেখতে পাওয়ায় হতাশ হয়ে বিক্ষোভ দেখান তারা। যেভাবে কূটনীতির মধ্যে জড়ালেন মেসি, তা নজিরবিহীন।

হংকংয়ে প্রীতি ম্যাচে না খেলা প্রসঙ্গে মেসি বলেন, 'এটা সত্যিই দুর্ভাগ্যের বিষয় যে আমি হংকংয়ে খেলতে পারিনি।দুর্ভাগ্যবশত ফুটবলে এমনটা ঘটে, যে কোনো খেলায় এটা হতে পারে যে আপনি খেলতে পারবেন না,আমি সবসময় অংশগ্রহণ করতে চাই। আমি আশা করি আমরা ফিরতে পারব এবং হংকংয়ে একটি ম্যাচ আমরা আবারও খেলতে পার।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+