Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CFL 2024: কলকাতা লিগের সূচনাতেই মহমেডানের বড় জয়, আইএফএ-কে কড়া বার্তা ক্রীড়ামন্ত্রীর

হাফ ডজন গোল দিয়েই কলকাতা লিগের যাত্রা শুরু করল মহমেডান স্পোর্টিং। নৈশালোকে কিশোর ভারতী স্টেডিয়ামে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে হারিয়ে দিল সাদা-কালো ব্রিগেড। আই-লিগ জিতে আইএসএলে কোয়ালিফাই করেছে মহামেডান। ফলে আন্দ্রে চেরনিশভ মহামেডানকে আইএসএলে কোচিং করাবেন। কলকাতা লিগে সাদা-কালো বিগ্রেডের দায়িত্ব নিয়েছেন উগান্ডার তরুণ কোচ হাকিম সেসেন্ডো। নতুন কোচের অধীনেব শুরুটা ভালো ই করল রেড রোডেৱ ধারের ক্লাব।

জোড়া গোল করেন সাদা-কালোর সজল বাগ ও কিমা। বাকি দুটি গোল করেন জেমস ও অ্যাশলে। মহামেডান স্পোর্টিংয়ের সজল বাগ ৩৩ মিনিটে গোলের দরজা খোলেন। ৫৫ মিনিটে দূরপাল্লার শটে দ্বিতীয় গোলটি করেন সজল বাগ। ৬৬ মিনিটে অ্যাশলে তৃতীয় গোলটি করেন। ৫ মিনিটে লিডটা বাড়িয়ে ৪-০ গোল করেন অ্যাডিসন। তিন মিনিট পরেই পাঁচ নম্বর গোল করে ফেলেন লালথানকিমা। ৮৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৬-০ গোল করেন তিনি।

উয়াড়ির লিগে খেলা নিয়ে দীর্ঘ দিন অনিশ্চয়তা ছিল। শেষ মুহূর্তে খেলার সুযোগ পাওয়ায় ভাল করে প্রস্তুতি নিতে পারেনি। মাত্র চার দিনের প্রস্তুতিতে কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল তারা। ফলে প্রথম ম্যাচে মহমেডানের মতো বড় দলের বিরুদ্ধে কোনও ‌লড়াই করতেই পারল না উয়াড়ি। অন্যদিকে রিজার্ভ বেঞ্চের ফুটবলাররাও প্রথম ম্যাচে সাদা কালো জার্সি নজড় কাড়লেন।

কলকাতা লিগের উদ্বোধনে আসেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আরও বেশি স্থানীয় ফুটবলার খেলানোর জন্য সওয়াল করেন।এজন্য আইএফএ কঠিন সিদ্ধান্ত নিতে বলেছেন অরূপ। ক্রীড়া মন্ত্রীর বক্তব্য, আগে ভারতীয় দলে বাংলা থেকে পাঁচ-সাতজন বাংলার ফুটবলার ডাক পেতেন। এখন সেই জায়গায় মাত্র একজন সুযোগ পেয়েছেন। এতে বাংলার ফুটবলের ক্ষতি হয়ে যাচ্ছে। ক্রীড়ামন্ত্রী আরও বলেন, বাংলার যে কোনও বড় দলে সাতজন ভিনরাজ্যের ও চারজন স্থানীয় ফুটবলার খেলানোর নিয়মে বদল দরকার।

এদিকে মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা লিগের জমকালো উদ্বোধন হল। পাৱফর্ম করেলন জিৎ গাঙ্গুলী সহ অন্য শিস্পীরা। অনুষ্ঠানে বলিউড টলিউডের শিল্পী জিৎ গাঙ্গুলী ও বিট ব্রেকার পারফরম্যান্স এ মাতিয়ে দেন দর্শকদের। ।লেসার শো হয়| ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব বিশ্বজিৎ ভাদুড়ী, রাকেশ ঝাঁ, সুদেষ্ণা মুখার্জী এবং মহম্মদ জামাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+