CFL 2023: পিয়ারলেসকে হারিয়ে সুপার সিক্সের আশা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট
কলকাতা লিগে পিয়ারলেসকে হারিয়ে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ফল ১-০। প্রথমার্ধে রোহন সিংয়ের করা গোলই তিন পয়েন্ট নিশ্চিত করল বাস্তব রায়ের দল।
ঘরোয়া লিগের গ্রুপ পর্বে মোহনবাগান এসজির কাছে প্রতি্টি ম্যাচ এখন নক আউটয় পিয়ারলেস, মহামেডান ও ডায়মন্ড হারবার এই তিন দলের বিরুদ্ধে খেলা বাকি ছিল মোহনবাগান এসজির। রবিবার সেই তিন ম্যাচের প্রথম লড়াইয়ে সবুজ-মেরুন হারাল পিয়ারলেসকে, বলা ভালো উতরে গেল । লিগের পরবর্তী পর্বে যেতে গেলে তাদের বাকি দুটি ম্যাচেও জয় পেতে হবে গঙ্গাপারের ক্লাবকে।

মোহনবাগানের যে দল কলকাতা লিগে খেলছে সেই দল থেকে চারজন ফুটবলার জাতীয় দলে খেলতে ব্যস্ত। একাধিক সিনিয়র ফুটবলার রয়েছেন সিনিয়র জাতীয় দলে। এই পরিস্থিতিতে কলকাতা লিগের ম্যাচে কিছু সিনিয়র ফুটবলারকে খেলানোর বার্তা আগেই দিয়েছেন সবুজ-মেরুন কর্তারা।যদিও লিস্টন বা অন্য কোনও সিনিয়র ফুটবলারকে দলে রাখা হয়নি। তবে ফারদিন-কিয়ানদের প্রথম থেকেই মাঠে নামানো হয়।
ম্যাচের প্রথমার্ধে বাগান অনেকটা জায়গা জুড়ে খেলেছে। পিয়ারলেস তখন অতি রক্ষণাত্মক কৌশল নিয়েছিল, কিন্ত শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম থেকেই রক্ষণাত্বক খেলে যে জয় পাওয়া কঠিন। ম্যাচের ২২ মিনিটেই ফ্রি কিক থেকে গোল করে দলকে লিড এনেদেন রোহেন। এরপর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সবুজ মেরুন জার্সিধারীরা।
বিরতির পর অবশ্য কিছুটা খোলস ছেড়ে বেরোয় পিয়ারলেস। পাল্টা আক্রমণে গিয়ে গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে সবুজ মেরুনও। কিয়ান, টাইসনদের একের পর এক শট রুখে দিলেন পিয়ারলেস গোলরক্ষক।
এই ম্যাচে অবশ্য হেরেও নায়ক পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয়। তিনি যেভাবে সারাক্ষণ মোহনবাগানের আক্রমণকে নষ্ট করে দিয়েছেন, তারজন্য সকলেই তাঁকে প্রশংসিত করেছে। সঞ্জয়ের বিশ্বস্ত হাতে বহুবার আটকে গিয়েছেন বাগানের স্ট্রাইকাররা।
ইতিমধ্যেই ইমামি ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাব সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। এবার মোহনবাগান এসজির সামনে কড়া চ্যালেঞ্জ। আগামী দুটি ম্যাচ অত্যন্ত কঠিন হতে চলেছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়নদের জন্য।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications