CFL 2023: ডার্বির আগে স্বস্তি, রেলকে বেলাইন করে জয়ে ফিরল ইস্টবেঙ্গল
কলকাতা লিগে জয়ে ফিরল ইমামি ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে রেলওয়ে এফসিকে হারাল লাল হলুদ ব্রিগেড। খেলার ফল ২-০। ভবানীপুরের বিরুদ্ধে আটকে যাওয়ার পর লিগে আবার জয়ের সরণিতে ফিরল বিনো জর্জের দল।
গত মরসুম থেকেই কলকাতায় কোচিং করাচ্ছেন কেরলের বিনো। তাই গড়ের মাঠে পার্লসটা ভালোই বুঝে নিয়েছেন আই লিগ জয়ী কোচ। শুরুতেই গোল তুলতে না পারলে ঘাড়ে চেপে বসে কলকাতা লিগের ছোট দলগুলি। তাই বুধবার রেলকে বেলাইন করতে লাল হলুদের লিগের কোচ বিনো জর্জের কাছে কৌশল ছিল পরিষ্কার। ঘরের মাঠে আগে গোল করতে হবে, এই কৌশলই কাজে লাগল।

খেলার ২০ মিনিটে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন আমন সিকে।দর্শনীয় গোল করেলন লাল হলুদ ফুটবালর। বাঁ দিক থেকে দুর্বার গতিতে উঠে রেলওয়ে এফসি-র দুই খেলোয়াড়কে পরাস্ত করেন তিনি। আগয়ান রেলওয়ে এফসি গোলকিপার তাঁকে বাধা দিতে এলেও কোনও লাভ হয়নি। কিন্তু আমন সিকে রেলওয়ে এফসির গোলরক্ষককে পরাস্ত কের এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। দেখার মতো গোলটি করেন আমন।
প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই সাজঘের ফেরে লাল হলুদ ব্রিগেড। ৬৪ মিনিটে ইস্টবেঙ্গল ২-০ করে।দ্বিতীয় গোলটি করেন নিশু কুমার। এই গোলটিও গোলটি দেখার মতোই ছিল। এরপর গোলের সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি বিনো জর্জের দল।

বুধবার ইস্টবেঙ্গল যা সুযোগ পেয়েছে, পাশাপাশি তেমন মিসও হয়েছে প্রচুর। খেলার শুরু থেকেই লাল হলুদ ফুটবলাররা নিজেদের আধিপত্য রেখেই খেলেছেন। সবসময় বলের দখল ইস্টবেঙ্গলের দিকেই বেশি ছিল। বিপক্ষ দল সুবিধে করতে পারেনি।
এদিকে আক্রমণভাগ শক্তিশালী করার জন্য নিয়ে তড়িঘড়ি ভিত্তিতে নিয়ে আসা হচ্ছে বিষ্ণু পিভিকে। মুথুট অ্যাকাডেমি থেকে বেড়ে ওঠা বিষ্ণু গোকুলাম কেরালার বি দলেও খেলেছেন।
কোচ বিনো জর্জের সুপারিশ মেনেই সই করানো হচ্ছে কেরল ফরোয়ার্ডকে। বেশ কয়েকজনকে ইস্টবেঙ্গলের ট্রায়ালে ডাকা হয়েছিল। তাঁদের মধ্যেই পছন্দ হয়েছে বিষ্ণুকে।












Click it and Unblock the Notifications