CFL 2023: জর্জের বিরুদ্ধে বড় জয়, শীর্ষে থেকেই সুপার সিক্সে ইমামি ইস্টবেঙ্গল
গ্রুপ পর্বে শীর্ষে থেকেই কলকাতা লিগে সুপার সিক্সে পৌঁছাল ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের পর ফের কলকাতা লিগে খেলতে নামল লাল হলুদ। বৃহস্পতিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিল ৪-০ গোলে। হ্যাটট্রিক করলেন জেসিন টিকে। একটি গোল করলেন বিষ্ণু।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে বিনো জর্জের ছেলেরা।কিন্তু একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না লাল হলুদ জার্সিধারীরা। ফলে গোল শূন্যভাবেই শেষ হল প্রথম পর্বের ম্যাচ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১৬ সেকেন্ডের মধ্যে গোল করে ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসাবে নামা জেসিন টিকে গোল করেন। কিক-অফ হওয়ার পরেই পিভি বিষ্ণুর পাস পেয়ে যান জেসিন।

দুই মিনিটের ব্যবধানে ফের গোল করে ইমামি ইস্টবেঙ্গল। এ বার বাঁ দিক থেকে জর্জের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন সন্দীপন। ফিরতি বলে জোরালো শটে গোল করেন জেসিন। লাল হলুদের হয়ে তৃতীয় গোলটি করেন বিষ্ণু। ৮১ মিনিটে হ্যাটট্রিক করেন জেসিন। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন কেরল স্ট্রাইকার।
৩০ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল সুপার সিক্সের ম্যাচ খেলতে নামবে। মোট ৩০ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল গ্রুপ শীর্ষে চলে গেল। এবার তাদের লড়াই সুপার সিক্সে।

ইতিমধ্যে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে উঠে গিয়েছে পাঁচটি দল - ইস্টবেঙ্গল, ভবানীপুর, খিদিরপুর, মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। একটি মাত্র জায়গা পড়ে আছে। সেটার জন্য লড়াইয়ে আছে মূলত কালীঘাট মিলন সংঘ এবং মোহনবাগান সুপার জায়ান্টের। আপাতত 'এ' গ্রুপে পাঁচ নম্বরে আছে মোহনবাগান।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications