CFL 2023: কুয়াদ্রাতের ভোকাল টনিক, রেলকে পাঁচ গোল দিয়ে জয়ে ফিরল ইমামি ইস্টবেঙ্গল

কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল ইমামি ইস্টবেঙ্গল। লিগের ম্যাচে ইস্টার্ন রেলকে ৫-১ গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ে টিকে থাকল। চার বছর পর ঘরের মাঠে খেলতে নামল লাল হলুদ ব্রিগেড। প্রত্যাবর্তনের ম্যাচে সমর্থকদের দুরন্ত জয় উপহার দিল লাল হলুদের যুব দল। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে গিয়েছিল বিনো জর্জের ছেলেরা। দ্বিতীয়ার্ধে হল আরও দুটি গোল।

দীপ সাহার ফ্রি-কিক থেকে অভিষেক কুঞ্জমের গোলে ২১ মিনিটে এগিয়ে যায় লাল হলুদ। কিছুক্ষণের মধ্যেই গুইতে ব্যবধান বাড়ান। ইস্টবেঙ্গলের হয়ে ৩৬ মিনিটে অমন সিকের ম্যাচের ফল ৩-০ করেন। তিন গোল এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষে সাজঘরে ফেরে লাল হলুদ ফুটবলাররা।

ইবি

দ্বিতীয়ার্ধের শুরুতে দীপেন্দু চন্দ্র ইস্টার্ন রেলওয়ের হয়ে একটি গোল শোধ করেন। এরপর ৭৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ গোলটি করেন অমন সিকে। ৮৮ মিনিটে রাজিবুল মিস্ত্রি ইস্টার্ন রেলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। রেলকে বেলাইন করে জয়ের ফিরল লাল হলুদ।

ঘরের মাঠে চার বছর পর খেলতে নামল প্রিয় দল। ফলে সমর্থকদের উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শুরু হওয়ার পূর্বে সিনিয়র দলের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত ও সহকারি কোচ দিমাস দেলগাদো ইস্টবেঙ্গল তাঁবুতে আসেন।

ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার তাঁদের লাল হলুদ উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান। এরপর হেড কোচ কুয়াদ্রাত এবং সহকারী কোচ ক্লাবের সাজঘরে গিয়ে তরুণ ফুটবলারেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উৎসাহিত করে শুভেচ্ছা জানান।

ইবি

গত ম্যাচে নৈহাটিতে বিএসএসের কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেড। সেই ম্যাচের ত্রুটি কাটিয়ে লাল হলুদ দল স্বমহিমায় ফিরল। কার্লোস কুয়াদ্রাতের ভোকাল টনিকে ছন্দে লাল হলুদের তরুণ তুর্কিরা। খেলা শেষে লাল হলুদ সমর্থকরা রেলিং টপকে মাঠে প্রবেশ করেন। তাঁদের সামলাতে মাঠে নামতে হয় ঘোড়সওয়ার পুলিশকে।

এদিকে বুধবার গভীর রাতে কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের দুই বিদেশি সিভেরিও টোরো এবং সাউল ক্রেসপো।

ইবি

আগামী ১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এই বছর ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস। এবার 'ভারত গৌরব' সম্মান পাবেন টাটা সন্স এর চেয়ারম্যান ইমেরিটারস শ্রী রতন টাটা। ব্যোমকেশ বোস মেমোরিয়াল 'জীবনকৃতি সম্মান' প্রদান করা হবে প্রাক্তন গোলরক্ষক শ্রী তরুণ বোসকে। ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল 'জীবনকৃতি সম্মান' পুরস্কার প্রদান করা হবে প্রাক্তন ক্রিকেটার শ্রী অরূপ ভট্টাচার্যকে। 'রেফারি' সম্মানে সম্মানিত করা হবে শ্রী অরুনাভ দাসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+