Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CFL 2023: কলকাতা ময়দানের নতুন গোলমেশিন, স্টিমাচের খাতায় তবু ব্রাত্য ডেভিড

ডেভিড লাললানসাঙ্গা , কলকাতা ফুটবল নিয়ে যাঁরা একটু খোঁজ খবর রাখেন তাঁদের কাছে পরিচিত নাম। গড়ের মাঠে নতুন গোলমিশন এখন মিজোরামের বছর একুশের এই স্ট্রাইকারই। ডুরান্ড হোক বা কলকাতা ‌লিগ, সাদা কালো জার্সিতে মাঠে নামলেই তাঁর নাম স্কোরশিটে থাকবেই। কোনও দিন এক আবার কোনও দিন একাধিকবার বিপক্ষের জালে ব‌ল জড়ান।

ব্যতিক্রম হল না শনিবারও। কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে ঘরের মাঠে ভবানীপুরের বিরুদ্ধে মাঠে নেমেছিল মহমেডান। ডেভিডের জোড়া গোলেই সুপার সিক্সে জয়ের হ্যাটট্রিক সাদা কালো ব্রিগেডের। ক‌লকাতা পাহাড়ী স্ট্রাইকারের নামের পাশে গোলসংখ্যা জানেন ১৯। অতীতের খ্যাতনামা স্ট্রাইকারদের সব রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যেই এগোচ্ছেন ডেভিড।

ডেভিড

ডুরান্ডে তিন ম্যাচে করেছিলেন ছয় গোল, বিশ্বকাপার-ইউরো কাপারদের পিছনে ফেলে তাঁর হাতেই উঠেছিল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। কলকাতা লিগেও গোলের ফুলঝুড়ি। কিন্তু ডেভিডের পারফরম্যান্স চোখে পড়ে না ভারতীয় দলের স্পটার বার জাতীয় কোচ ইগর স্টিমাচের। এশিয়াডে মনের মতো ফুটবলার পাননি বলে বার বার অভিযোগ করেছেন। কিন্তু টপ ফর্মে থছাকা মহমেডানের স্ট্রাইকারের নাম তাঁর নোটবুকে নেই।

মহমেডান শিবির জোরালো ভাবে সওয়াল করছে ডেভিডের জাতীয় দলের অন্ত র্ভুক্তি নিয়ে। কোচ আন্দ্রে সাংবাদিক সম্মেল‌নে স্পষ্টতই বলেন, 'আই লিগ হোক বা আইএসএল যে লিগ থেকেই কেউ ভালো পারফম্যান্স করবে তারই জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত। বর্তমানে ডেভিড যা ফর্মে আছে তাতে ভারতীয় টিম ম্যানেজেমন্ট অবশ্যই ওর কথা ভাবতেই পারে।'

ডেভিড

শনিবার ভবানীপুরের বিরুদ্ধে ১৭ মিনিটে ডেভিড গোল করে এগিয়ে দিয়েছিলেন মহামেডান স্পোর্টিংকে। সাদা-কালো শিবির অবশ্য বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। জীতেন মুর্মু সমতা ফেরান ভবানীপুরের হয়ে। খেলার বয়স তখন ৩২ মিনিট। ৬৩ মিনিটে রেমসাঙ্গার ক্রস থেকে ডেভিড ব্যবধান বাড়ান মহামেডান স্পোর্টিংয়ের হয়ে। কলকাতা লিগের আবিষ্কার আইজলের স্ট্রাইকার। তাঁর সঙ্গে রেমসাঙ্গার কম্বিনেশন মহমেডানে ফুল ফোটাচ্ছে।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে খেতাব দৌড়ের দিকে আরও একধাপ এগোল কলকাতার তৃতীয় প্রধান।পাশাপাশি সুপার সিক্সের অপর ম্যাচে ডায়মন্ড হারবার ৩-০ গোলে হারাল খিদিরপরকে। ডায়মন্ড হারবারের রাহুল পাসোয়ান হ্যাটট্রিক করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+